শুদ্ধ নির্বাচন
——জুনাইরা নুহা
পাড়ার সকল ছোকরা-ছোঁড়া
দলবলে সব চলো
পণ করেছি ভোট দিবো ভাই
কিন্তু কাকে বলো!
মন্টু, সেন্টু, কলিম মিয়া
সবাই নাকি নেতা
গরীব দুঃখীর পরম বন্ধু
সবাই শ্রেষ্ঠ দাতা।
সিউলী আপা, বিউটি বেগম
দেশ করিবে আলো
তাদের সবার মনটা নাকি
ফুলের মত ভালো।
তাইলে বুবু, কোন এলিয়েন
রাতে বিলায় টাকা,
টাকায় কিনে কারা তাদের
ঘুরায় ভোটের চাকা?
রাতে গড়া ভোটার অফিস
ছিন্নভিন্ন দিনে
সবাই সবার বন্ধু হলে
ভাঙ্গে কী তা জ্বীনে?
উচিত কথায় বেজার হলে
দিওনা ভাই গালি
কাছে এসো, কানে-মুখে
একটা কথা বলি।
চুরির টাকায় নমিনেশন
কিনছে কারা জানো?
লেবাস দেখে তোমরা যাদের
দেশ দরদী মানো।
উপর দেখে ভোট দিওনা
ভেতর দেখো ভাই।
এর থেকে আর ভালো কথা
ভোটের দিনে নাই।

আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। আভাস মাল্টিমিডিয়া.কম এ ওয়েবসাইটটি সম্পূর্ণরূপে বিশুদ্ধ ঈমান ও আমলের দাওয়াতী ওয়েবসাইট। এটি সম্পূর্ণ ব্যাক্তিগত উদ্যোগে পরিচালিত এবং কোন প্রকার দল / সংগঠনের অন্তর্ভুক্ত নয়। আমাদের আক্বীদাহ আহলুস সুন্নাহ ওয়াল জামা‘আতের আক্বীদাহ। আমাদের মানহাজ সালাফে সালেহীনদের মানহাজ। আমাদের দাওয়াত শিরকমুক্ত, কুফরমুক্ত, নিফাক্বমুক্ত ও বিদ‘আতমুক্ত ঈমান ও আমলের উপর প্রতিষ্ঠিত। তাওহীদ ও সুন্নাত ভিত্তিক ঈমান ও আমল গড়ে তোলাই আমাদের লক্ষ্য।


Leave a Reply