কন্ঠের ফেরিওয়ালা
–জুনাইরা নুহা
কন্ঠ আছে, বক্তা আমি
যুবক বুড়া, শুনছে তামাম
জ্ঞাণী-গুণী আলেম ইমাম
আমার থেকে কে আর দামি।
যেটা বলি শুনতে হবে
এইযে ধরো হাত উঠাবি
যখন বলি ফের গুটাবি
নয়তো মাশুল গুনতে হবে।
আমার দিকে রাখবি দু চোখ
হাসতে বললে খিলখিলাবি
কাঁদতে বললে গাল ভেজাবি
নইলে কিন্তু ঐ দলের লোক
বক্তা আমি, সবই পারি
ওস্তাদ-গুরু সবই সমান
বুইড়া-বুড়ি দেইনা তাই মান
ভাষা আমার তুই তুকারি।
এই তো গেলো বক্তার কথা
ইলম আমল শুণ্য তবু
কন্ঠ দিয়ে করছে কাবু
ছুটছে পিছে আমজনতা।
শুনে রাখুন, প্রিয় ভাই!
এমন লোকে বক্তা হলে
ভেবে নিও দিলে দিলে
কেয়ামত আর দূরে নাই।

আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। আভাস মাল্টিমিডিয়া.কম এ ওয়েবসাইটটি সম্পূর্ণরূপে বিশুদ্ধ ঈমান ও আমলের দাওয়াতী ওয়েবসাইট। এটি সম্পূর্ণ ব্যাক্তিগত উদ্যোগে পরিচালিত এবং কোন প্রকার দল / সংগঠনের অন্তর্ভুক্ত নয়। আমাদের আক্বীদাহ আহলুস সুন্নাহ ওয়াল জামা‘আতের আক্বীদাহ। আমাদের মানহাজ সালাফে সালেহীনদের মানহাজ। আমাদের দাওয়াত শিরকমুক্ত, কুফরমুক্ত, নিফাক্বমুক্ত ও বিদ‘আতমুক্ত ঈমান ও আমলের উপর প্রতিষ্ঠিত। তাওহীদ ও সুন্নাত ভিত্তিক ঈমান ও আমল গড়ে তোলাই আমাদের লক্ষ্য।


Leave a Reply