ভূমিকম্প
——-জুনাইরা নুহা
থর থর করে কেঁপে ওঠে সব
কেঁপে ওঠে দেশ
ধুকধুক বুকে, এই বুঝি হলো
জীবনের সব শেষ।
মাটি কাঁপে সাথে জল ছলছল
কাঁপে সব বন-জন
যার অপরাধে কেঁপে ওঠে সব
দৃঢ় তবু তার মন?
পাপি ওরে, ধমনির নবী
শ্রেষ্ঠ আপনজন
বহুদিন আগে বলেছেন কি
মন দিয়ে তা শোন।
সমাজে যখন ব্যভিচার আর
অবিচার ছয়লাপ
ভূমির কম্পে লন্ড হবে সব
পাপ তার অভিশাপ।
অন্তিমকালে কাবু ধরণী
আসছে কেয়ামত
দিন বাদে দিন ভূমিকম্প তার
শ্রেষ্ঠ আলামত।

আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। আভাস মাল্টিমিডিয়া.কম এ ওয়েবসাইটটি সম্পূর্ণরূপে বিশুদ্ধ ঈমান ও আমলের দাওয়াতী ওয়েবসাইট। এটি সম্পূর্ণ ব্যাক্তিগত উদ্যোগে পরিচালিত এবং কোন প্রকার দল / সংগঠনের অন্তর্ভুক্ত নয়। আমাদের আক্বীদাহ আহলুস সুন্নাহ ওয়াল জামা‘আতের আক্বীদাহ। আমাদের মানহাজ সালাফে সালেহীনদের মানহাজ। আমাদের দাওয়াত শিরকমুক্ত, কুফরমুক্ত, নিফাক্বমুক্ত ও বিদ‘আতমুক্ত ঈমান ও আমলের উপর প্রতিষ্ঠিত। তাওহীদ ও সুন্নাত ভিত্তিক ঈমান ও আমল গড়ে তোলাই আমাদের লক্ষ্য।


Leave a Reply