প্রশ্ন: “রমজান কারিম” অভিবাদনটি কি সঠিক? রমজানের পরে “কারিম” শব্দ যোগ করাটা কতটুকু সঠিক?
▬▬▬▬✪◍✪▬▬▬▬
উত্তর:
বিজ্ঞ আলেমদের মতে, ‘রমজান কারিম’ বলা ঠিক নয়-যদিও এটি আরব সহ বিভিন্ন দেশে ব্যাপকভাবে প্রচলিত। কেননা, কারিম অর্থ দয়ালু, দাতা, মহানুভব ও উদার। এটি আল্লাহর সিফত বা গুণ। তিনিই রমজান মাসকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, তিনি এ মাসে বান্দার গুনাহ মোচন করে এবং তার নেক কর্মের প্রতিদান দান করেন। মাস কখনো দয়ালু ও উদার হতে পারে না। তবে এ মাসকে রমজান মোবারক/মাহে মোবারক বা বরকতময় মাস বলা যেতে পারে। হাদিসে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ মাসকে ‘বরকতময় মাস’ হিসেবে আখ্যায়িত করেছেন। যেমন: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন,
أَتَاكُمْ رَمَضَانُ شَهْرٌ مُبَارَكٌ، فَرَضَ اللّٰهُ عَلَيْكُمْ صِيَامَه
“তোমাদের জন্য রমজান-বরকতময় মাস এসেছে। এ মাসে আল্লাহ তোমাদের জন্য সওম/রোজা রাখা ফরজ করেছেন।” [সহীহ: নাসায়ী ২১০৬, ইবনে আবী শায়বাহ্ ৮৮৬৭, আহমাদ ৭১৪৮, সহীহ আত্ তারগীব ৯৯৯, সহীহ আল জামি‘ ৫৫, শু‘আবূল ঈমান ৩৩২৮]
হাদিসে রমজান মাসকে কোথাও ‘কারিম’ বলা হয় নি। সুতরাং রমজান মাসের সাথে এ শব্দটি ব্যবহার না করাই শ্রেয়।
(আল্লামা মুহাম্মদ বিন সালেহ আল উসাইমীন, সালেহ আল ফাওযান প্রমূখ বড় আলেমগণ এই অভিমত ব্যক্ত করেছেন।) আল্লাহু আলাম।
▬▬▬▬✪◍✪▬▬▬▬
উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল মাদানি।
জুবাইল দাওয়াহ, সৌদি আরব।

আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। আভাস মাল্টিমিডিয়া.কম এ ওয়েবসাইটটি সম্পূর্ণরূপে বিশুদ্ধ ঈমান ও আমলের দাওয়াতী ওয়েবসাইট। এটি সম্পূর্ণ ব্যাক্তিগত উদ্যোগে পরিচালিত এবং কোন প্রকার দল / সংগঠনের অন্তর্ভুক্ত নয়। আমাদের আক্বীদাহ আহলুস সুন্নাহ ওয়াল জামা‘আতের আক্বীদাহ। আমাদের মানহাজ সালাফে সালেহীনদের মানহাজ। আমাদের দাওয়াত শিরকমুক্ত, কুফরমুক্ত, নিফাক্বমুক্ত ও বিদ‘আতমুক্ত ঈমান ও আমলের উপর প্রতিষ্ঠিত। তাওহীদ ও সুন্নাত ভিত্তিক ঈমান ও আমল গড়ে তোলাই আমাদের লক্ষ্য।


Leave a Reply