1. admin@jplivetv5.jphostbd.net : jplivetv5 : Kaji Asad Bin Romjan
  2. lucienne@loanme.loan : alexandriakanode :
  3. weapon@eflteachertraining.com : emiliowilks62 :
  4. suzannekasey@quelbroker.com : jeffersonthorp0 :
  5. blame@mailmanila.com : rafaelrodger252 :
  6. meredithdevries8080@wwjmp.com : rlfmyles35 :
  7. cally@linkbuildingtools.club : susannegreenham :
  8. shanegooden@yahoo.com : tomokotolbert3 :
  9. karmajame@quelbroker.com : uybsven242711 :
  10. eudorawuckert1673@mailcase.email : valeriecaballero :
  11. serve@tony-ng.com : yvjlatoya5263 :
  12. so.digweedmillerpiper@yahoo.com : zacherytrower :
সূরা ফাতিহা ও কুরআনের অন্যান্য সূরা দ্বারা রুকিয়া (ঝাড়ফুঁক) করার নিয়ম - jplivetv5.jphostbd.net
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
হিন্দুদের পূজায় অংশ গ্রহণ, পূজার কোনও উপকরণ বিক্রয় করা বা ভাড়া দেওয়া অথবা পূজা পালনে সাহায্য-সহযোগিতা করার বিধান মুসলিমদের জন্য বিধর্মীদের ধর্মীয় উৎসব ও পূজা-পার্বণে অংশগ্রহণ হারাম হওয়ার দশ কারণ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং আয়েশা রা.-এর মাঝে ভালবাসার বন্ধন “উটের রশির গিঁটের মতো মজবুত” সংক্রান্ত হাদিসটি বানোয়াট কাফিরদের উৎসবে তাদের ধর্মীয় উপাসনালয় পাহারা দেওয়ার বিধান ইসলামী সংস্কৃতি ও আধুনিক সংস্কৃতি অসুস্থতা এবং প্রচণ্ড শারীরিক ক্লান্তির কারণে ঘুমিয়ে যাওয়ার ফলে ইশার সালাত পড়া না হলে তা কি পরের দিন কি কাজা করা যাবে? জীবনের যে কোনও ক্ষেত্রে সফলতা লাভের জন্য করণীয়, আমল ও দুআ প্রত্যেক জুমার দিন ১ কোটি ৪৪ লক্ষ জাহান্নামিকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া সংক্রান্ত হাদিসটি কি সহিহ?? জুমার নামায পড়তে না পারলে করণীয় কি?? ইসলামের দৃষ্টিতে সৃষ্টির সেবা এবং পরোপকারের মর্যাদা কী?

সূরা ফাতিহা ও কুরআনের অন্যান্য সূরা দ্বারা রুকিয়া (ঝাড়ফুঁক) করার নিয়ম

কাজী আসাদ বিন রমজান
  • আপডেটের সময়: রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭৪ বার

সূরা ফাতিহা ও কুরআনের অন্যান্য সূরা দ্বারা রুকিয়া (ঝাড়ফুঁক) করার নিয়ম
➖➖➖➖➖➖➖➖➖➖
প্রশ্ন: রুগমুক্তির জন্য সুরা ফাতিহা কিভাবে পড়তে হয় কয়বার পড়তে হয় এই সম্পর্কে জানাবেন।
আমার ফুফু খুব বেশি অসুস্থ। আমি তার জন্য এই আমলটি করতে চাই।

উত্তর: আমরা দুআ করি, আল্লাহ আপনার ফুফুকে পূর্ণ সুস্থ্যতা দান করুন, তার গুনাহ-খাতা মোচন করুন এবং আখিরাতে তার মর্যাদা বৃদ্ধি করুন। আমীন।
অত:পর-
🔹 সূরা ফাতিহাকে সুরাতুর রুকিয়া سورة الرقية বা ঝাড়-ফুঁকের সূরা বলা হয়। কারণ হাদীসে বর্ণিত হয়েছে, আবু সাঈদ খুদরী রা. এ সূরা দ্বারা ঝাড়ফুঁক করে সাপ/বিচ্ছুর বিষ নামিয়েছিলেন। এটিকে শাফিয়া বা রোগমুক্তির সূরাও বলা হয়।
🔹 এটি দ্বারা রুকিয়া (ঝাড়ফুঁক) করার নিয়ম হল, এটি পড়ে রোগীর গায়ে ফুঁ দেয়া। নির্দিষ্ট কোন সংখ্যা-যেমন, ৭ বার ৪০ বার, ৪১ বার ইত্যাদি- হাদীস দ্বারা প্রমাণিত নয়। তাই সংখ্যা নির্দিষ্ট না করে যথাসাধ্য এটি পড়ে পড়ে ফুঁ দিতে থাকবে। যতবার সম্ভব ততবার দিবে।
🔹 অনুরূপভাবে তা নির্দিষ্ট কোন সময়ের সাথে সম্পৃক্ত নয়। যেমন ফজরের পরে, সন্ধ্যার সময়, ঘুমানোর আগে ইত্যাদি। বরং যে কান সময় রুকিয়া করা যায়।
🔹 তবে সূরা ফাতিহা পড়ে পানিতে ফুঁ দিয়ে তা রোগীকে পান করতে দেয়া ও গোসল করতে দেয়া যেতে পারে বলে বিজ্ঞ ওলামাগণ মত দিয়েছেন। সালাফদের থেকে এর আমল পাওয়া যায়।

🔸 উল্লেখ্য যে, সূরা ফাতিহা ছাড়াও সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস ইত্যাদি সুরাগুলোও রুকিয়ার জন্য খুব গুরুত্বপূর্ণ। এগুলো সুন্নাহ দ্বারা সু প্রমাণিত। সুতরাং উপরোক্ত সূরাগুলো পড়ে রুকিয়া করা যেতে পারে।
🔹 রোগী নিজেও উপরোক্ত সূরাগুলো পড়ে শরীরে হাত মাসেহ করতে পারে অথবা যে কোন নেককার ভালো মানুষ যে শুদ্ধভাবে কুরআন তিলাওয়াত করতে জানে তাকে দিয়ে করানো যেতে পারে।
🔹 তৎসঙ্গে আধুনিক চিকিৎসা-পথ্য ও ডাক্তারি পরামর্শ গ্রহণ করাও দোষিণীয় নয়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেমন ঝাড়ফুঁকের পদ্ধতি শিক্ষা দিয়েছেন তিনি নিজেও বিভিন্ন ডাক্তারি পদ্ধতি অবলম্বন করেছন ও তার উম্মতকে পরামর্শ দিয়েছেন। যা ত্বিব্বে নববী বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর চিকিৎসা পদ্ধতি নামে পরিচিত।
🔹 তবে মনে রাখতে হবে আল্লাহ তাআলাই প্রকৃত শিফা দানকারী। তাই তাঁর প্রতি পূর্ণ আস্থা ও ভরসা রাখতে হবে। নিশ্চয় তিনি সকল রোগের আরগ্য দানকারী।
আল্লাহু আলাম।
————————
উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
(লিসান্স, মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়, সউদী আরব)
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সউদী আরব।

এই পোষ্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও পোস্ট...

© সমস্ত অধিকার সংরক্ষিত avasmultimedia.com ২০১৯-২০২২ ‍

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8e8f5ec91b89d09705d5