1. admin@jplivetv5.jphostbd.net : jplivetv5 : Kaji Asad Bin Romjan
  2. lucienne@loanme.loan : alexandriakanode :
  3. weapon@eflteachertraining.com : emiliowilks62 :
  4. suzannekasey@quelbroker.com : jeffersonthorp0 :
  5. blame@mailmanila.com : rafaelrodger252 :
  6. meredithdevries8080@wwjmp.com : rlfmyles35 :
  7. cally@linkbuildingtools.club : susannegreenham :
  8. shanegooden@yahoo.com : tomokotolbert3 :
  9. karmajame@quelbroker.com : uybsven242711 :
  10. eudorawuckert1673@mailcase.email : valeriecaballero :
  11. serve@tony-ng.com : yvjlatoya5263 :
  12. so.digweedmillerpiper@yahoo.com : zacherytrower :
ইসলামের দৃষ্টিতে সর্বনিম্ন ও সর্বোচ্চ দেনমোহর - jplivetv5.jphostbd.net
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম :
হিন্দুদের পূজায় অংশ গ্রহণ, পূজার কোনও উপকরণ বিক্রয় করা বা ভাড়া দেওয়া অথবা পূজা পালনে সাহায্য-সহযোগিতা করার বিধান মুসলিমদের জন্য বিধর্মীদের ধর্মীয় উৎসব ও পূজা-পার্বণে অংশগ্রহণ হারাম হওয়ার দশ কারণ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং আয়েশা রা.-এর মাঝে ভালবাসার বন্ধন “উটের রশির গিঁটের মতো মজবুত” সংক্রান্ত হাদিসটি বানোয়াট কাফিরদের উৎসবে তাদের ধর্মীয় উপাসনালয় পাহারা দেওয়ার বিধান ইসলামী সংস্কৃতি ও আধুনিক সংস্কৃতি অসুস্থতা এবং প্রচণ্ড শারীরিক ক্লান্তির কারণে ঘুমিয়ে যাওয়ার ফলে ইশার সালাত পড়া না হলে তা কি পরের দিন কি কাজা করা যাবে? জীবনের যে কোনও ক্ষেত্রে সফলতা লাভের জন্য করণীয়, আমল ও দুআ প্রত্যেক জুমার দিন ১ কোটি ৪৪ লক্ষ জাহান্নামিকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া সংক্রান্ত হাদিসটি কি সহিহ?? জুমার নামায পড়তে না পারলে করণীয় কি?? ইসলামের দৃষ্টিতে সৃষ্টির সেবা এবং পরোপকারের মর্যাদা কী?

ইসলামের দৃষ্টিতে সর্বনিম্ন ও সর্বোচ্চ দেনমোহর

প্রতিবেদকের নাম:
  • আপডেটের সময়: মঙ্গলবার, ২৯ জুন, ২০২১
  • ৯২ বার
ইসলামের দৃষ্টিতে সর্বনিম্ন ও সর্বোচ্চ দেনমোহর
▬▬▬ ◈◉◈▬▬▬
প্রশ্ন: ইসলামের দৃষ্টিতে সর্বনিম্ন ও সর্বোচ্চ দেনমোহর কত?
উত্তর:
ইসলামের দৃষ্টিতে বর ও কনে উভয় পক্ষের আলোচনা সাপেক্ষে ঐক্যমত্যের ভিত্তিতে দেনমোহর নির্ধারণ করতে হয়। ইসলামে এর সর্বনিম্ন বা সর্বোচ্চ কোন পরিমাণ নির্দিষ্ট করা হয় নি। বরং আর্থিক সক্ষমতা ও সামাজিক মর্যাদার দিকে লক্ষ রেখে তারা যে পরিমাণ দেনমোহর নির্ধারণে একমত হবে তাই শরীয়ত সম্মত বলে গণ্য হবে।
তবে যা নির্ধারণ করা হবে তা আদায় করা স্বামীর জন্য ফরজ। আল্লাহ তাআলা বলেন,
وَآتُوا النِّسَاءَ صَدُقَاتِهِنَّ نِحْلَةً ۚ فَإِن طِبْنَ لَكُمْ عَن شَيْءٍ مِّنْهُ نَفْسًا فَكُلُوهُ هَنِيئًا مَّرِيئًا
“এবং তোমরা নারীদেরকে দাও তাদের মোহর খুশি মনে। এরপর তারা যদি স্বেচ্ছায় সাগ্রহে ছেড়ে দেয় কিছু অংশ তোমাদের জন্য তাহলে তা স্বাচ্ছন্দ্যে ভোগ কর।” [সূরা নিসা: ৪]
শুধু খাতা-কলমে দেনমোহর লিপিবদ্ধ করা আর বাস্তবে পরিশোধের নিয়ত না থাকা জায়েজ নেই। বরং এটি একটি আর্থিক চুক্তি যা ঋণের মতই পরিশোধযোগ্য।
রাসূল-সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর যুগে দেনমোহরের কিছু উদাহরণ:
🔸হাদিস এসেছে-
ﻋَﻦْ ﺃَﺑِﻲ ﺳَﻠَﻤَﺔَ ﺑْﻦِ ﻋَﺒْﺪِ ﺍﻟﺮَّﺣْﻤَﻦِ، ﺃَﻧَّﻪُ ﻗَﺎﻝَ ﺳَﺄَﻟْﺖُ ﻋَﺎﺋِﺸَﺔَ-ﺯَﻭْﺝَ ﺍﻟﻨَّﺒِﻲِّ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻛَﻢْ ﻛَﺎﻥَ ﺻَﺪَﺍﻕُ ﺭَﺳُﻮﻝِ ﺍﻟﻠَّﻪِ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻗَﺎﻟَﺖْ ﻛَﺎﻥَ ﺻَﺪَﺍﻗُﻪُ ﻷَﺯْﻭَﺍﺟِﻪِ ﺛِﻨْﺘَﻰْ ﻋَﺸْﺮَﺓَ ﺃُﻭﻗِﻴَّﺔً ﻭَﻧَﺸًّﺎ . ﻗَﺎﻟَﺖْ ﺃَﺗَﺪْﺭِﻱ ﻣَﺎ ﺍﻟﻨَّﺶُّ ﻗَﺎﻝَ: ﻗُﻠْﺖُ ﻻَ . ﻗَﺎﻟَﺖْ ﻧِﺼْﻒُ ﺃُﻭﻗِﻴَّﺔٍ . ﻓَﺘِﻠْﻚَ ﺧَﻤْﺴُﻤِﺎﺋَﺔِ ﺩِﺭْﻫَﻢٍ ﻓَﻬَﺬَﺍ ﺻَﺪَﺍﻕُ ﺭَﺳُﻮﻝِ ﺍﻟﻠَّﻪِ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻷَﺯْﻭَﺍﺟِﻪِ .
আবু সালামা ইবনে আব্দুর রহমান রা. হতে বর্ণিত তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর স্ত্রী আয়েশা রা. কে জিজ্ঞাসা করি। আল্লাহর রাসূলের দেনমোহর কত ছিল?
তিনি আয়েশা রা. বললেন, “রাসূলুল্লাহ(সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর স্ত্রীগণের মোহরানা ছিল সাড়ে বার উকিয়া। যার পরিমাণ হল পাঁচশত দিরহাম আর ইহা হল রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর বিবিগণের মোহরানা।”
[সহিহ মুসলিম,হাদিস নং-৩৩৫৮ ইসলামিক ফাউন্ডেশন]
🔸 উম্মুল মুমিনীনদের মাঝে উম্মে হাবীবা রা.-এর মোহর বেশি ছিল। তাঁর মোহর ছিল চার হাজার দিরহাম। হাবশার বাদশাহ নাজাশী তাঁকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে বিয়ে দিয়েছিলেন এবং মোহরও তিনিই পরিশোধ করেছিলেন। [সুনানে আবু দাউদ, হাদিস : ২১০৭; সুনানে নাসায়ী ৬/১১৯]
🔸 আবু হুরায়রা রা. বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর যুগে আমাদের মোহর ছিল দশ উকিয়া (চার শ দিরহাম)। [সুনানে নাসায়ী ৬/১১৭]
➤ উল্লেখ্য যে, তৎকালীন সময়ে রুপার তৈরি মুদ্রাকে দিরহাম বলা হত।
[জুমহুর তথা অধিকাংশ ইমামদের মতে এক দিরহাম= ২.৯৭৫ গ্রাম রৌপ্য (الدرر السنية ওয়েব সাইটের তথ্য অনুযায়ী]
সুতরাং-
৫০০ দিরহাম হল: (৫০০× ২.৯৭৫)=১,৪৮৭.৫ গ্রাম রৌপ্য।
৪০০ দিরহাম হল: (৪০০× ২.৯৭৫)=১,১৯০ গ্রাম রৌপ্য।
এমনটাই ছিলো রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর যুগে প্রচলিত দেনমোহর।
আল্লাহু আলাম।
▬▬▬ ◈◉◈▬▬▬
লেখক:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল মাদানী
দাঈ, জুবাইল দাওয়াহ সেন্টার, সউদী আরব

এই পোষ্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও পোস্ট...

© সমস্ত অধিকার সংরক্ষিত avasmultimedia.com ২০১৯-২০২২ ‍

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8e8f5ec91b89d09705d5