1. admin@jplivetv5.jphostbd.net : jplivetv5 : Kaji Asad Bin Romjan
  2. lucienne@loanme.loan : alexandriakanode :
  3. weapon@eflteachertraining.com : emiliowilks62 :
  4. suzannekasey@quelbroker.com : jeffersonthorp0 :
  5. blame@mailmanila.com : rafaelrodger252 :
  6. meredithdevries8080@wwjmp.com : rlfmyles35 :
  7. cally@linkbuildingtools.club : susannegreenham :
  8. shanegooden@yahoo.com : tomokotolbert3 :
  9. karmajame@quelbroker.com : uybsven242711 :
  10. eudorawuckert1673@mailcase.email : valeriecaballero :
  11. serve@tony-ng.com : yvjlatoya5263 :
  12. so.digweedmillerpiper@yahoo.com : zacherytrower :
মহিলারা কোথায় ঈদের সালাত আদায় করবে? তারা কি ঘরে একাকি - jplivetv5.jphostbd.net
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
হিন্দুদের পূজায় অংশ গ্রহণ, পূজার কোনও উপকরণ বিক্রয় করা বা ভাড়া দেওয়া অথবা পূজা পালনে সাহায্য-সহযোগিতা করার বিধান মুসলিমদের জন্য বিধর্মীদের ধর্মীয় উৎসব ও পূজা-পার্বণে অংশগ্রহণ হারাম হওয়ার দশ কারণ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং আয়েশা রা.-এর মাঝে ভালবাসার বন্ধন “উটের রশির গিঁটের মতো মজবুত” সংক্রান্ত হাদিসটি বানোয়াট কাফিরদের উৎসবে তাদের ধর্মীয় উপাসনালয় পাহারা দেওয়ার বিধান ইসলামী সংস্কৃতি ও আধুনিক সংস্কৃতি অসুস্থতা এবং প্রচণ্ড শারীরিক ক্লান্তির কারণে ঘুমিয়ে যাওয়ার ফলে ইশার সালাত পড়া না হলে তা কি পরের দিন কি কাজা করা যাবে? জীবনের যে কোনও ক্ষেত্রে সফলতা লাভের জন্য করণীয়, আমল ও দুআ প্রত্যেক জুমার দিন ১ কোটি ৪৪ লক্ষ জাহান্নামিকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া সংক্রান্ত হাদিসটি কি সহিহ?? জুমার নামায পড়তে না পারলে করণীয় কি?? ইসলামের দৃষ্টিতে সৃষ্টির সেবা এবং পরোপকারের মর্যাদা কী?

মহিলারা কোথায় ঈদের সালাত আদায় করবে? তারা কি ঘরে একাকি

Abdul Hadi Bin Adbul Jalil Madani
  • আপডেটের সময়: মঙ্গলবার, ৪ মে, ২০২১
  • ৯৮ বার
মহিলারা কোথায় ঈদের সালাত আদায় করবে? তারা কি ঘরে একাকি বা অথবা আলাদাভাবে ঈদের সালাত আদায় করতে পারবে?
🍂🍃🍂🍃🍂🍃🍂🍃
প্রশ্ন: আমাদের এলাকায় বা আশেপাশের এলাকায় ঈদগায়ে গিয়ে মহিলাদের ঈদের সালাত আদায়ের ব্যবস্থা নেই। এখন আমরা কি ঘরে একাকি তা আদায় করতে পারব বা পরিবারের মহিলা সদস্যরা একত্রিত হয়ে জামাতে সালাত আদায় করতে পারব
উত্তর:
মহিলাদের জন্য ঘরে একাকি বা শুধু মহিলারা আলাদাভাবে জামাআতে ঈদের সালাত আদায় করা শরিয়ত সম্মত নয়।
ঈদ মুসলিমদের জাতীয় উৎসব। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নারী-পুরুষ নির্বিশেষে সকলকে নিয়ে ঈদের সালাতের নির্দেশ দিয়েছেন। যেমন তিনি বলেন:
((لِيَخْرُجْ الْعَوَاتِقُ ذَوَاتُ الْخُدُورِوَالْحُيَّضُ وَيَعْتَزِلُ الْحُيَّضُ الْمُصَلَّى وَلْيَشْهَدْنَ الْخَيْرَ وَدَعْوَةَ الْمُؤْمِنِينَ))
“কর্তব্য হল, পর্দানশীন কুমারী মেয়েরা, এমন কি ঋতুবতী মহিলারাও ঈদগাহে যাবে। তবে ঋতুবতী মহিলাগণ নামাযের স্থান থেকে দূরে অবস্থান করে কল্যাণময় কাজ এবং মুমিনদের দু’আতে শরিক হবে।” (বুখারী, হাদীস নং ৯২৭)
عَنْ أُمِّ عَطِيَّةَ، قَالَتْ أَمَرَنَا رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ أَنْ نُخْرِجَهُنَّ فِي يَوْمِ الْفِطْرِ وَالنَّحْرِ ‏.‏ قَالَ قَالَتْ أُمُّ عَطِيَّةَ فَقُلْنَا أَرَأَيْتَ إِحْدَاهُنَّ لاَ يَكُونُ لَهَا جِلْبَابٌ قَالَ ‏ “‏ فَلْتُلْبِسْهَا أُخْتُهَا مِنْ جِلْبَابِهَا ‏”‏ ‏.‏
উম্মু আতিয়্যাহ রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে ঈদুল ফিতর ও ঈদুল আযহার দিন (ঈদের মাঠে) মহিলাদের নিয়ে যাওয়ার নির্দেশ দেন। উম্মু আতিয়্যাহ রা. বলেন, আমরা বললাম, তাদের কারও যদি চাদর না থাকে, তার ব্যাপারে আপনার কি মত? তিনি বলেন, তার বোন নিজ চাদর থেকে তাকে পরাবে।” (বুখারী ৩২৪, ৩৫১, ৯৭১, ৯৭৪, ৯৮০-৮১, ১৬৫২; মুসলিম ৮৯০/১-৩)
এ বিষয়ে আরও অনেক বিশুদ্ধ হাদীস রয়েছে।
এ সুন্নত পৃথিবীর বিভিন্ন দেশে এবং বাংলাদেশের কিছু কিছু এলাকায় আজও প্রচলিত আছে আল হামদুলিল্লাহ। তবে আফসোসের বিষয়, বাংলাদেশে অধিকাংশ স্থানে এই সুন্নতটির অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না!
সুতরাং যে সব এলাকায় তা চালু নেই সেসব স্থানের সচেতন আলেম সমাজ এবং নেতৃস্থানীয় মুসলমানদের কর্তব্য হল, আল্লাহর রাসূলের সুন্নতকে পুনর্জীবিত করার লক্ষ্যে মহিলাদেরকেও ঈদের এই আনন্দঘন পরিবেশে অংশ গ্রহণের সুযোগ প্রদানের জন্য এগিয়ে আসা।
তবে নারী-পুরুষের অবাধ মেলামেশা, পর্দা হীনতা, উচ্ছৃঙ্খলতা ইত্যাদি যাতে না ঘটে তার জন্য আগে থেকে সকলকে সচেতন ও সাবধান করা জরুরী।
মহিলাগণ যখন বাড়ি থেকে বের হবে সর্বাঙ্গ কাপড় দ্বারা আবৃত করবে এবং সুগন্ধি ব্যবহার থেকে বিরত থাকবে। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন:
(((أَيُّمَا امْرَأَةٍ اسْتَعْطَرَتْ فَمَرَّتْ عَلَى قَوْمٍ لِيَجِدُوا مِنْ رِيحِهَا فَهِيَ زَانِيَة))ٌ
“যে মহিলা সুগন্ধি ব্যবহার করে অন্য মানুষের নিকট দিয়ে গমন করার ফলে তারা তার ঘ্রাণ পেল সে মহিলা ব্যভিচারিণী।” (নাসাঈ, হাদীস নং ৫০৩৬)
🌀 উল্লেখ্য যে, অধিক বিশুদ্ধ মতে ঈদের সালাত সুন্নতে মুয়াক্কাদা। সুন্নাত হচ্ছে, পুরুষের সাথে মহিলারাও ঈদের সালাতে অংশ গ্রহণ করা। তবে ঈদগাহ বা যে মসজিদে ঈদের সালাত আদায় করা হয় তা অনেক দূরে হওয়ার কারণে যাতায়াত সমস্যা হলে অথবা সেখানে মহিলাদের জন্য সুব্যবস্থা না থাকলে বা অন্য কোনো কারণে ঈদের সালাত পড়তে না পারলেও কোনো গুনাহ হবে না ইনশাআল্লাহ এবং মহিলারা একাকি অথবা আলাদাভাবে ঈদের সালাত আদায় করাও শরিয়ত সম্মত নয়।
আল্লাহু আলাম।
✒✒✒✒✒✒✒
উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল-মাদানী
দাঈ, জুবাইল দাওয়াহ সেন্টার, সৌদি আরব

এই পোষ্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও পোস্ট...

© সমস্ত অধিকার সংরক্ষিত avasmultimedia.com ২০১৯-২০২২ ‍

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8e8f5ec91b89d09705d5