1. admin@jplivetv5.jphostbd.net : jplivetv5 : Kaji Asad Bin Romjan
  2. lucienne@loanme.loan : alexandriakanode :
  3. weapon@eflteachertraining.com : emiliowilks62 :
  4. suzannekasey@quelbroker.com : jeffersonthorp0 :
  5. blame@mailmanila.com : rafaelrodger252 :
  6. meredithdevries8080@wwjmp.com : rlfmyles35 :
  7. cally@linkbuildingtools.club : susannegreenham :
  8. shanegooden@yahoo.com : tomokotolbert3 :
  9. karmajame@quelbroker.com : uybsven242711 :
  10. eudorawuckert1673@mailcase.email : valeriecaballero :
  11. serve@tony-ng.com : yvjlatoya5263 :
  12. so.digweedmillerpiper@yahoo.com : zacherytrower :
বাড়িতে থেকে বা কাজ-কর্ম ও ডিউটি পালন করে 'লাইলাতুল কদর' এর মর্যাদা লাভ করার উপায় কি? - jplivetv5.jphostbd.net
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
হিন্দুদের পূজায় অংশ গ্রহণ, পূজার কোনও উপকরণ বিক্রয় করা বা ভাড়া দেওয়া অথবা পূজা পালনে সাহায্য-সহযোগিতা করার বিধান মুসলিমদের জন্য বিধর্মীদের ধর্মীয় উৎসব ও পূজা-পার্বণে অংশগ্রহণ হারাম হওয়ার দশ কারণ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং আয়েশা রা.-এর মাঝে ভালবাসার বন্ধন “উটের রশির গিঁটের মতো মজবুত” সংক্রান্ত হাদিসটি বানোয়াট কাফিরদের উৎসবে তাদের ধর্মীয় উপাসনালয় পাহারা দেওয়ার বিধান ইসলামী সংস্কৃতি ও আধুনিক সংস্কৃতি অসুস্থতা এবং প্রচণ্ড শারীরিক ক্লান্তির কারণে ঘুমিয়ে যাওয়ার ফলে ইশার সালাত পড়া না হলে তা কি পরের দিন কি কাজা করা যাবে? জীবনের যে কোনও ক্ষেত্রে সফলতা লাভের জন্য করণীয়, আমল ও দুআ প্রত্যেক জুমার দিন ১ কোটি ৪৪ লক্ষ জাহান্নামিকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া সংক্রান্ত হাদিসটি কি সহিহ?? জুমার নামায পড়তে না পারলে করণীয় কি?? ইসলামের দৃষ্টিতে সৃষ্টির সেবা এবং পরোপকারের মর্যাদা কী?

বাড়িতে থেকে বা কাজ-কর্ম ও ডিউটি পালন করে ‘লাইলাতুল কদর’ এর মর্যাদা লাভ করার উপায় কি?

Abdul Hadi Bin Adbul Jalil Madani
  • আপডেটের সময়: মঙ্গলবার, ৪ মে, ২০২১
  • ৯৪ বার
বাড়িতে থেকে বা কাজ-কর্ম ও ডিউটি পালন করে ‘লাইলাতুল কদর’ এর মর্যাদা লাভ করার উপায় কি? এ রাতের কিছু অংশ ঘুমালে কি এ সওয়াব পাওয়া যাবে?
▬▬▬▬◆◈◆ ▬▬▬▬
প্রশ্ন: লাইলাতুল কদরের ফজিলত পেতে হলে কি মসজিদে গিয়ে সারা রাত ইবাদত করা শর্ত নাকি যে যেখানে থাকে সেখানে ইবাদত করলে হবে?
অনুরূপভাবে এ জন্য কি সারা রাত জগেে ইবাদত করা জরুরি না কি কিছু ঘুমানো যাবে?
উত্তর:
লাইলাতুল কদর ফজিলত পেতে হলে মসজিদে গিয়ে সারা রাত ইবাদত করা শর্ত নয়। অর্থাৎ পুরুষরা যদি ইশা এবং ফজরের সালাত জামাআতের সাথে আদায় করে এবং রাতের বাকি অংশ ঘরে নফল সালাত আদায় ও অন্যান্য ইবাদত-বন্দেগি করে তাহলেও ইনশাআল্লাহ এ রাতের মর্যাদা লাভ করা সম্ভব। তদ্রূপ মহিলারাও বাড়িতে ইবাদত করে এ মর্যাদা লাভ করতে পারে। এমনকি কোনো ব্যক্তি যদি নিজস্ব কাজকর্ম, দোকানদারী বা ডিউটি পালন রত অবস্থায়ও এ রাতের মর্যাদা লাভের নিয়তে মুখে তাসবীহ-তাহলীল, জিকির-আজকার, দুআ, ইস্তিগফার, লাইলাতুল কদরের বিশেষ দুআ (আল্লাহুম্মা ইন্নাকা আফুউন….) পাঠ করে, দেখে বা মুখস্থ কুরআন তিলাওয়াত করে বা তাফসীর-হাদিস পাঠ করে, দীনী ইলম চর্চা করে এবং সময় পেলে মাঝে-মধ্যে কিছু নফল সালাত আদায় করে তাহলেও এ মর্যাদা লাভ করবে ইনশাআল্লাহ।
অনুরূপভাবে এ রাতের মর্যাদা লাভ করার জন্য পুরো রাত জাগাও শর্ত নয়। কেউ যদি শারীরিক ও মানসিক শক্তি অর্জনের উদ্দেশ্যে রাতের কিয়দংশ ঘুমায় বা প্রয়োজনীয় কাজ করে আর বাকি অংশ সাধ্যানুযায়ী ইবাদতে কাটায় তাহলেও এ রাতের মর্যাদা লাভ করা যাবে ইনশাআল্লাহ। (আল মুনাবী, ফয়যুল কাদীর)
মোটকথা, এ রাতে প্রত্যেকেই তার সাধ্যানুযায়ী ইবাদত-বন্দেগি করার চেষ্ট করবে। যে যতটুকু করতে সক্ষম হবে সে ততটুকেই প্রতিদান পাবে। তবে এ জন্য কেবল একটি রাত জাগাই যথেষ্ট নয় বরং শেষ দশকের কমপক্ষে ৫টি বেজোড় রাত তথা ২১, ২৩, ২৫, ২৭ ও ২৯ জেগে ইবাদত করার চেষ্ট করতে হবে।
আল্লাহ তাআলা যেন, আমাদেরকে হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ এ মহিমান্বিত রাতে আল্লাহর ইবাদত-বন্দেগি করে তার সৌভাগ্যবান ও মুক্তিপ্রাপ্ত প্রিয় বান্দাদের দলভূক্ত করে নেন। আমীন।
▬▬▬▬◆◈◆ ▬▬▬▬
উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সৌদি আরব

এই পোষ্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও পোস্ট...

© সমস্ত অধিকার সংরক্ষিত avasmultimedia.com ২০১৯-২০২২ ‍

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8e8f5ec91b89d09705d5