প্রশ্ন: ইমামের পেছনে নামাজে বাজে/দুনিয়াবি চিন্তা-ভাবনা আসলে কী করণীয়?
উত্তর:
মানুষের মন দ্রুত পরিবর্তনশীল। এটি কখনোই দীর্ঘ সময় স্থির থাকে না। তাই সালাতের মধ্যে অন্য মনস্কতা সৃষ্টি হওয়া, মনোযোগ অন্যত্র চলে যাওয়া, মনে দুনিয়াবি নানা আজেবাজে চিন্তার উদ্রেক হওয়া অস্বাভাবিক নয়।
এমনটি ইমাম অথবা মুক্তাদি, জামাত অথবা একাকী সর্বাবস্থায় সকলের ক্ষেত্রে হতে পারে।
এ ক্ষেত্রে করণীয় হল, তৎক্ষণাৎ পুনরায় সালাতে মনোযোগ ফিরিয়ে আনতে হবে। চিন্তা করতে হবে, মহান আল্লাহকে আমি দেখছি অথবা আল্লাহ আমাকে দেখছেন। তিনি আমার কথা শুনছেন, আমি তার সাথে চুপিসারে কথা বলছি।
পাশাপাশি সালাতে পঠিত কিরাআত, দোয়া, তাসবিহ ইত্যাদি অর্থগুলোর প্রতি প্রতি মনোযোগ দিতে হবে, মৃত্যুর কথা স্মরণ করতে হবে। এ ভাবে মনোযোগ ধরে রাখার চেষ্টা করতে হবে।
আল্লাহ তৌফিক দান করুন।
▬▬▬ ◈◉◈▬▬▬
উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
দাঈ জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার সউদী আরব

আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। আভাস মাল্টিমিডিয়া.কম এ ওয়েবসাইটটি সম্পূর্ণরূপে বিশুদ্ধ ঈমান ও আমলের দাওয়াতী ওয়েবসাইট। এটি সম্পূর্ণ ব্যাক্তিগত উদ্যোগে পরিচালিত এবং কোন প্রকার দল / সংগঠনের অন্তর্ভুক্ত নয়। আমাদের আক্বীদাহ আহলুস সুন্নাহ ওয়াল জামা‘আতের আক্বীদাহ। আমাদের মানহাজ সালাফে সালেহীনদের মানহাজ। আমাদের দাওয়াত শিরকমুক্ত, কুফরমুক্ত, নিফাক্বমুক্ত ও বিদ‘আতমুক্ত ঈমান ও আমলের উপর প্রতিষ্ঠিত। তাওহীদ ও সুন্নাত ভিত্তিক ঈমান ও আমল গড়ে তোলাই আমাদের লক্ষ্য।


Leave a Reply