গানের শিরোনাম: সত্যের সংগ্রামে ফোটা ফুল
কথা ও সূর: মুহাম্মাদ মুহিবুল্লাহ
মূল শিল্পী: সাইফুল্লাহ মানসুর
সত্যের সংগ্রামে ফোটা ফুল
ভেঙে দিল জীবনের শত ভুল
সুগন্ধ ছরিয়ে হৃদয় ও ভরিয়ে
আমাদের কেন যেন ডেকে যায়
ডেকে যায় ডেকে যায় ডেকে যায়।
সেই ডাক ভেসে ছিল বাতাসে
সারা দিল শত তারা আকাশে
নদীর ও কলতান হৃদয় ও মধু বন
সেই ডাক নাড়া দেয় চেতনায়
আমাদের কেন যেন ডেকে যায়
ডেকে যায় ডেকে যায় ডেকে যায়।
সেই ডাক বিপ্লবী কোরানের
মৃত্যুর ঘণ্টা যে জালিমের
দুটি চোখে নেই ঘুম কেঁদে ফেলে মজলুম
মুক্তির দিশা তারা পেতে চায়
আমাদের কেন যেন ডেকে যায়
ডেকে যায় ডেকে যায় ডেকে যায়।
সেই ডাক সুমহান আল্লার
তার পথে ডাকে শুধু বার বার
হতে হবে নির্ভীক সত্যের ও সৈনিক
ইসলামি বিপ্লব ডাকে আয়
আমাদের কেন যেন ডেকে যায়
ডেকে যায় ডেকে যায় ডেকে যায়।
সত্যের সংগ্রামে ফোটা ফুল
ভেঙে দিল জীবনের শত ভুল
সুগন্ধ ছরিয়ে হৃদয় ও ভরিয়ে
আমাদের কেন যেন ডেকে যায়
ডেকে যায় ডেকে যায় ডেকে যায়

আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। আভাস মাল্টিমিডিয়া.কম এ ওয়েবসাইটটি সম্পূর্ণরূপে বিশুদ্ধ ঈমান ও আমলের দাওয়াতী ওয়েবসাইট। এটি সম্পূর্ণ ব্যাক্তিগত উদ্যোগে পরিচালিত এবং কোন প্রকার দল / সংগঠনের অন্তর্ভুক্ত নয়। আমাদের আক্বীদাহ আহলুস সুন্নাহ ওয়াল জামা‘আতের আক্বীদাহ। আমাদের মানহাজ সালাফে সালেহীনদের মানহাজ। আমাদের দাওয়াত শিরকমুক্ত, কুফরমুক্ত, নিফাক্বমুক্ত ও বিদ‘আতমুক্ত ঈমান ও আমলের উপর প্রতিষ্ঠিত। তাওহীদ ও সুন্নাত ভিত্তিক ঈমান ও আমল গড়ে তোলাই আমাদের লক্ষ্য।


Leave a Reply