1. admin@jplivetv5.jphostbd.net : jplivetv5 : Kaji Asad Bin Romjan
  2. lucienne@loanme.loan : alexandriakanode :
  3. weapon@eflteachertraining.com : emiliowilks62 :
  4. suzannekasey@quelbroker.com : jeffersonthorp0 :
  5. blame@mailmanila.com : rafaelrodger252 :
  6. meredithdevries8080@wwjmp.com : rlfmyles35 :
  7. cally@linkbuildingtools.club : susannegreenham :
  8. shanegooden@yahoo.com : tomokotolbert3 :
  9. karmajame@quelbroker.com : uybsven242711 :
  10. eudorawuckert1673@mailcase.email : valeriecaballero :
  11. serve@tony-ng.com : yvjlatoya5263 :
  12. so.digweedmillerpiper@yahoo.com : zacherytrower :
রোজা অবস্থায় ঘুমের মধ্যে স্বপ্নদোষ ও পানাহার - jplivetv5.jphostbd.net
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
হিন্দুদের পূজায় অংশ গ্রহণ, পূজার কোনও উপকরণ বিক্রয় করা বা ভাড়া দেওয়া অথবা পূজা পালনে সাহায্য-সহযোগিতা করার বিধান মুসলিমদের জন্য বিধর্মীদের ধর্মীয় উৎসব ও পূজা-পার্বণে অংশগ্রহণ হারাম হওয়ার দশ কারণ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং আয়েশা রা.-এর মাঝে ভালবাসার বন্ধন “উটের রশির গিঁটের মতো মজবুত” সংক্রান্ত হাদিসটি বানোয়াট কাফিরদের উৎসবে তাদের ধর্মীয় উপাসনালয় পাহারা দেওয়ার বিধান ইসলামী সংস্কৃতি ও আধুনিক সংস্কৃতি অসুস্থতা এবং প্রচণ্ড শারীরিক ক্লান্তির কারণে ঘুমিয়ে যাওয়ার ফলে ইশার সালাত পড়া না হলে তা কি পরের দিন কি কাজা করা যাবে? জীবনের যে কোনও ক্ষেত্রে সফলতা লাভের জন্য করণীয়, আমল ও দুআ প্রত্যেক জুমার দিন ১ কোটি ৪৪ লক্ষ জাহান্নামিকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া সংক্রান্ত হাদিসটি কি সহিহ?? জুমার নামায পড়তে না পারলে করণীয় কি?? ইসলামের দৃষ্টিতে সৃষ্টির সেবা এবং পরোপকারের মর্যাদা কী?

রোজা অবস্থায় ঘুমের মধ্যে স্বপ্নদোষ ও পানাহার

প্রতিবেদকের নাম:
  • আপডেটের সময়: শনিবার, ১৭ এপ্রিল, ২০২১
  • ১৪১ বার
রোজা অবস্থায় ঘুমের মধ্যে স্বপ্নদোষ ও পানাহার
▬▬▬▬◖◉◗▬▬▬▬
প্রশ্ন: স্বপ্নে পানাহার করলে বা স্বপ্নদোষ হলে কি রোজা নষ্ট হবে?
উত্তর:
ঘুমন্ত অবস্থায় মানুষের নিজস্ব কোনও নিয়ন্ত্রণ থাকে না। তাই হাদিসে ঘুমকে “মৃত্যুর সহচর” বলা হয়েছে এবং হাদিসে এসেছে, এ সময় বান্দার কলম উঠিয়ে রাখা হয়। অর্থাৎ ঘুমন্ত অবস্থায় বা স্বপ্ন মারফতে সে ভালো-মন্দ যা কিছু করুক বা যা কিছু দেখুক তাতে তার আমলনামায় নেকি বা গুনাহ কোনটাই লেখা হয় না।
মা আয়েশা রা. সূত্রে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
رُفِعَ الْقَلَمُ عَنْ ثَلَاثَةٍ: عَنِ النَّائِمِ حَتَّى يَسْتَيْقِظَ، وَعَنِ المُبْتَلَى حَتَّى يَبْرَأَ، وَعَنِ الصَّبِيِّ حَتَّى يَكْبُرَ
“তিন ধরণের লোকের উপর থেকে কলম উঠিয়ে নেয়া হয়েছে। যথা:
❂ ১. ঘুমন্ত ব্যক্তি, যতক্ষণ না জাগ্রত হয়,
❂ ২. অসুস্থ (পাগল) ব্যক্তি, যতক্ষণ না আরোগ্য লাভ করে এবং
❂ ৩. অপ্রাপ্ত বয়স্ক বালক, যতক্ষণ না প্রাপ্তবয়স্ক হয়।
[সুনান আবু দাউদ (তাহকিক কৃত) ৩৩/ অপরাধ ও তার শাস্তি, পরিচ্ছেদ: ১৬. পাগল চুরি বা হাদ্দযোগ্য অপরাধ করলে-সহিহ]
অত:এব ঘুমের মধ্যে স্বপ্ন মারফত খাওয়া-দাওয়া করলে তাতে রোজা ভঙ্গ হবে না।
➧ অনুরূপভাবে ঘুমের ঘোরে স্বপ্নদোষ তথা ঘুমন্ত অবস্থায় সহবাস কিংবা বীর্যপাত হলেও রোজার কোনও ক্ষতি হবে না। সুতরাং ঘুম থেকে উঠে স্বাভাবিকভাবে রোজা অব্যাহত রাখবে।
তবে ঘুম থেকে উঠে যদি কাপড়ে বা শরীরে বীর্যপাতের চিহ্ন দেখতে পায় বা বুঝতে পারে যে, তার বীর্যপাত হয়েছিলো তাহলে তার শরীর নাপাক (জুনুবি) বলে গণ্য হবে।
সুতরাং জাগ্রত হওয়ার পর গোসলের মাধ্যমে পবিত্রতা অর্জন করা জরুরি। গোসল ব্যতিরেকে শরীর পবিত্র হবে না। (পানি ব্যবহারে অক্ষম হলে পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করতে হবে)
➧ কেউ যদি স্বপ্নে নারী-পুরুষের সহবাস/মিলন করে বা এমন দৃশ্য দেখে কিন্তু তাতে বীর্যপাত না হয় তাহলে গোসল ফরজ হবে না। এ ক্ষেত্রে নারী-পুরুষ উভয়ের একই বিধান।
হাদিসে এসেছে,
عَنْ أُمِّ سَلَمَةَ; أَنَّ أُمَّ سُلَيْمٍ – وَهِيَ امْرَأَةُ أَبِي طَلْحَةَ – قَالَتْ: يَا رَسُولَ اللَّهِ! إِنَّ اللَّهَ لَا يَسْتَحِي مِنَ الْحَقِّ, فَهَلْ عَلَى الْمَرْأَةِ الْغُسْلُ إِذَا احْتَلَمَتْ? قَالَ: «نَعَمْ. إِذَا رَأَتِ الْمَاءَ»
উম্মে সালামা রা. হতে বর্ণিত, আবু তালহা এর স্ত্রী উম্মে সুলাইম বলেন, হে আল্লাহর রসূল, আল্লাহ হক কথায় লজ্জাবোধ করেন না। স্বপ্নদোষ হলে নারীর উপরও কি গোসল ফরজ হয়?
তিনি বললেন, “হ্যাঁ, যদি সে পানি (বীর্য) দেখে।” [বুখারি ও মুসলিম]
এখান থেকে বুঝা গেল, নারী-পুরুষ নির্বিশেষে কেউ যদি ঘুমের মধ্যে যৌন ক্রিয়া বা অশ্লীল কিছু দেখে কিন্তু তাতে বীর্যপাত না হয় তাহলে তাতে গোসল ফরজ হবে না আর বীর্যপাত হলে গোসল ফরজ হবে।
মোটকথা, ঘুমের মধ্যে পানাহার, স্ত্রী মিলন বা বীর্যপাত যা কিছু ঘটুক তাতে রোজার কোনও ক্ষতি হবে না। তবে বীর্যপাত হলে গোসল ফরজ হবে। গোসলের মাধ্যমে পবিত্রতা অর্জন করা ব্যতিরেকে সালাত, কুরআন তিলাওয়াত, কুরআন স্পর্শ, মসজিদে দীর্ঘ সময় অবস্থান, কাবা ঘরের তওয়াফ ইত্যাদি করা বৈধ নয়। আল্লাহু আলাম।
▬▬▬▬◖◉◗▬▬▬▬
উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
দাঈ, জুবাইল দাওয়াহ সেন্টার,সৌদি আরব

এই পোষ্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও পোস্ট...

© সমস্ত অধিকার সংরক্ষিত avasmultimedia.com ২০১৯-২০২২ ‍

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8e8f5ec91b89d09705d5