না থাক শাড়ী মাথায় কাপড় কিবা আসে যায়
করোনার ভয়ে মাস্কটা মুখে অবশ্যই থাকা চাই।
মাস্ক না দিলে পিটায় পুলিশ পিটায় জনগণ
বেপর্দাতে পিটায় না কেউ রুষ্ট রহমান।
কষ্ট আমার নষ্ট মনের মানুষ ভুবন ভরা
দেখ না ভেবে এখন ভবে সবে সর্বহারা।
যায় না দেখা আল্লাহর ভয়ে ভীত মানব মন
ভয় করে না সৃজনকারীর নাম যে রহমান।
ভয় কেন গো মুমিন যদি মরে করোনায়
শাহাদতের মর্যাদা পাবে দুঃখ কিছু নাই।
হাতের কামাই আযাব-গযব জানে বিজ্ঞজন
রবের কাছে পাপের তরে ক্ষমা চাও অনুক্ষণ।
ভাব সবে আবাস তলে মাথায় রেখে হাত
সৎআমল করলে তবে মিলবে যে নাজাত।
হাতে হাতে মেলায় না হাত করোনার-ই ভয়
করোনা যে পাপের ফসল একথা কে কয়?
আসুন সবে মনটা আগে করি পরিস্কার
সিজদাতে চাই রবের রহম তওবা বারে বার।

আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। আভাস মাল্টিমিডিয়া.কম এ ওয়েবসাইটটি সম্পূর্ণরূপে বিশুদ্ধ ঈমান ও আমলের দাওয়াতী ওয়েবসাইট। এটি সম্পূর্ণ ব্যাক্তিগত উদ্যোগে পরিচালিত এবং কোন প্রকার দল / সংগঠনের অন্তর্ভুক্ত নয়। আমাদের আক্বীদাহ আহলুস সুন্নাহ ওয়াল জামা‘আতের আক্বীদাহ। আমাদের মানহাজ সালাফে সালেহীনদের মানহাজ। আমাদের দাওয়াত শিরকমুক্ত, কুফরমুক্ত, নিফাক্বমুক্ত ও বিদ‘আতমুক্ত ঈমান ও আমলের উপর প্রতিষ্ঠিত। তাওহীদ ও সুন্নাত ভিত্তিক ঈমান ও আমল গড়ে তোলাই আমাদের লক্ষ্য।


Leave a Reply