গানের শিরোনামঃ ফজরের আজান হইলে পরে
কথা ও সুরঃ আমিরুল মোমেনীন মানিক
ফজরের আজান হইলে পরে
চাষী ভাই……..
নামাজ পড়বার যাইও
বিহান বেলায় ক্ষেতের কামে…
লাঙ্গল জোয়াল লইও
চাষী ভাই লাঙ্গল জোয়াল লইও (২ বার)
যোহর পইড়ো সময় হইলে
কাম কাজ রাইখা মাঠে…..
নামাজ শেষে দোয়া কইরো
ভালা ফসল ফলনে। (২ বার)
আসর নামজ পইড়া তুমি (২ বার)
বাড়ির দিকে যাইও….
বাড়ির দিকে যাইও – আবার ঐ
বাড়ি গিয়ে মাগরিব পইড়ো
আজান দেওয়ার পরে…..
লাঙ্গল জোয়াল গরু বাছুর
তুইলো তোমার ঘরে। (২ বার)
এশার নামাজ পইড়া তুমি (২ বার)
রাতের ঘুমে যাইও….
রাতের ঘুমে যাইও – আবার ঐ

আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। আভাস মাল্টিমিডিয়া.কম এ ওয়েবসাইটটি সম্পূর্ণরূপে বিশুদ্ধ ঈমান ও আমলের দাওয়াতী ওয়েবসাইট। এটি সম্পূর্ণ ব্যাক্তিগত উদ্যোগে পরিচালিত এবং কোন প্রকার দল / সংগঠনের অন্তর্ভুক্ত নয়। আমাদের আক্বীদাহ আহলুস সুন্নাহ ওয়াল জামা‘আতের আক্বীদাহ। আমাদের মানহাজ সালাফে সালেহীনদের মানহাজ। আমাদের দাওয়াত শিরকমুক্ত, কুফরমুক্ত, নিফাক্বমুক্ত ও বিদ‘আতমুক্ত ঈমান ও আমলের উপর প্রতিষ্ঠিত। তাওহীদ ও সুন্নাত ভিত্তিক ঈমান ও আমল গড়ে তোলাই আমাদের লক্ষ্য।


Leave a Reply