দুষ্ট সমালোচক
——জুনাইরা নুহা
কাজে আমি যেমন তেমন
সমালোচক বেশ
কে বড় আর কে ছোট সব
শব্দাঘাতে শেষ।
ডাক্তার, ডক্টর, জ্ঞানী-গুণী
ধারধারিনা তার,
শিক্ষক-গুরু, আলেম, ইমাম
কাউকে দেইনা ছাড়।
এইতো সেদিন দাওয়াত নিয়ে
খুব ঝেড়েছি নাক,
ওমুক কেন দাওয়াত পেলো
তমুক পায়নি ডাক।
কে বসেছে চেয়ারে আবার
কে বসছে নীচে,
তা নিয়ে তো বেশ করেছি
হুলুস্থূল পিছে।
কে করেছে জিকির মিছিল
কি বলেছে নূর
বক্তা কেন টাকা নিলো
দিয়ে একটু সুর।
আলেম হয়ে মুদির দোকান
নয়তো তোমার শান,
বলেছে এক হাফেজ সাহেব
মলেছি তার কান।
রাজনীতির ‘র’ না বুঝেও
বিজ্ঞ রাজনীতিক
নিজের নেতার ভুল ভাষণে
চিৎকার করি ‘ঠি…..ক’।

আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। আভাস মাল্টিমিডিয়া.কম এ ওয়েবসাইটটি সম্পূর্ণরূপে বিশুদ্ধ ঈমান ও আমলের দাওয়াতী ওয়েবসাইট। এটি সম্পূর্ণ ব্যাক্তিগত উদ্যোগে পরিচালিত এবং কোন প্রকার দল / সংগঠনের অন্তর্ভুক্ত নয়। আমাদের আক্বীদাহ আহলুস সুন্নাহ ওয়াল জামা‘আতের আক্বীদাহ। আমাদের মানহাজ সালাফে সালেহীনদের মানহাজ। আমাদের দাওয়াত শিরকমুক্ত, কুফরমুক্ত, নিফাক্বমুক্ত ও বিদ‘আতমুক্ত ঈমান ও আমলের উপর প্রতিষ্ঠিত। তাওহীদ ও সুন্নাত ভিত্তিক ঈমান ও আমল গড়ে তোলাই আমাদের লক্ষ্য।


Leave a Reply