র্যাগ ডে
——জুনাইরা নুহা
শিক্ষালয় আজ করছে বিলাপ
সন্তান তাহার কোন পথে
কোন নেশায় আজ মত্ত হয়ে
ছুটছে সবাই দিন রাতে।
একটা বলি, এই যে দেখো
র্যাগের নামে বিদ্যালয়
অশ্লিলতায় যাচ্ছে ভরে
নৈতিকতার হচ্ছে ক্ষয়।
করছে যা সব গর্হিত আর
লিখছে যা সব নোংরামি
এসব দেখে চুপ থাকাটা
সুশীলবাদের ভন্ডামি ।
শৈশবে ফের দৃষ্টি দিয়ে
দেখছি স্মৃতির বিদ্যাপীঠ
এই সময়ের শিক্ষা সমাজ
সে সময়ের উল্টা পিঠ।
বিদায় বেলা অশ্রু দিয়ে
ক্ষমা নিতাম সব ভুলে
এখন দেখি র্যাগ ডে তে
করছে যা-তা সব খুলে।
বিদ্যালয়ের গল্প ছিলো
শিষ্ট সমাজ নির্মানের
দুষ্ট লোকের নষ্টামিতে
ভ্রষ্ট লোকের মান-জ্ঞা নের।

আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। আভাস মাল্টিমিডিয়া.কম এ ওয়েবসাইটটি সম্পূর্ণরূপে বিশুদ্ধ ঈমান ও আমলের দাওয়াতী ওয়েবসাইট। এটি সম্পূর্ণ ব্যাক্তিগত উদ্যোগে পরিচালিত এবং কোন প্রকার দল / সংগঠনের অন্তর্ভুক্ত নয়। আমাদের আক্বীদাহ আহলুস সুন্নাহ ওয়াল জামা‘আতের আক্বীদাহ। আমাদের মানহাজ সালাফে সালেহীনদের মানহাজ। আমাদের দাওয়াত শিরকমুক্ত, কুফরমুক্ত, নিফাক্বমুক্ত ও বিদ‘আতমুক্ত ঈমান ও আমলের উপর প্রতিষ্ঠিত। তাওহীদ ও সুন্নাত ভিত্তিক ঈমান ও আমল গড়ে তোলাই আমাদের লক্ষ্য।


Leave a Reply