আমি চাই
-জুনাইরা নুহা
আমি চাই মুক্ত ডানায়
ভর করে ফের উড়ে যেতে,
আমি চাই ব্যাধি মুছে
সুস্থ সমাজ ফিরে পেতে।
আমি চাই মসজিদেতে
আজান হলে সিজদাহ দিতে,
আমি চাই রোজ সকালে
দলবলে যাই স্কুলেতে।
আমি চাই সহ-পাঠিদের
গল্প-গানে ডুবে যেতে,
আনন্দের দিনগুলো তাই
আবার আসুক যুক্ত হতে।
আমি চাই কুটুমবাড়ি
করবো আড়ি রোজ বেড়াতে,
পাড়াতে বিয়ের আসর
করবে বাসর বর কনেতে।
আমি চাই সবাই মিলে
বিলে-ঝিলে শুকরানাতে,
করোনার বিদায় শুনে
মাহফিল করুক দিনে-রাতে।

আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। আভাস মাল্টিমিডিয়া.কম এ ওয়েবসাইটটি সম্পূর্ণরূপে বিশুদ্ধ ঈমান ও আমলের দাওয়াতী ওয়েবসাইট। এটি সম্পূর্ণ ব্যাক্তিগত উদ্যোগে পরিচালিত এবং কোন প্রকার দল / সংগঠনের অন্তর্ভুক্ত নয়। আমাদের আক্বীদাহ আহলুস সুন্নাহ ওয়াল জামা‘আতের আক্বীদাহ। আমাদের মানহাজ সালাফে সালেহীনদের মানহাজ। আমাদের দাওয়াত শিরকমুক্ত, কুফরমুক্ত, নিফাক্বমুক্ত ও বিদ‘আতমুক্ত ঈমান ও আমলের উপর প্রতিষ্ঠিত। তাওহীদ ও সুন্নাত ভিত্তিক ঈমান ও আমল গড়ে তোলাই আমাদের লক্ষ্য।


Leave a Reply