1. admin@jplivetv5.jphostbd.net : jplivetv5 : Kaji Asad Bin Romjan
  2. lucienne@loanme.loan : alexandriakanode :
  3. weapon@eflteachertraining.com : emiliowilks62 :
  4. suzannekasey@quelbroker.com : jeffersonthorp0 :
  5. blame@mailmanila.com : rafaelrodger252 :
  6. meredithdevries8080@wwjmp.com : rlfmyles35 :
  7. cally@linkbuildingtools.club : susannegreenham :
  8. shanegooden@yahoo.com : tomokotolbert3 :
  9. karmajame@quelbroker.com : uybsven242711 :
  10. eudorawuckert1673@mailcase.email : valeriecaballero :
  11. serve@tony-ng.com : yvjlatoya5263 :
  12. so.digweedmillerpiper@yahoo.com : zacherytrower :
সালাতে কাতার সোজা করার গুরুত্ব - jplivetv5.jphostbd.net
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
হিন্দুদের পূজায় অংশ গ্রহণ, পূজার কোনও উপকরণ বিক্রয় করা বা ভাড়া দেওয়া অথবা পূজা পালনে সাহায্য-সহযোগিতা করার বিধান মুসলিমদের জন্য বিধর্মীদের ধর্মীয় উৎসব ও পূজা-পার্বণে অংশগ্রহণ হারাম হওয়ার দশ কারণ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং আয়েশা রা.-এর মাঝে ভালবাসার বন্ধন “উটের রশির গিঁটের মতো মজবুত” সংক্রান্ত হাদিসটি বানোয়াট কাফিরদের উৎসবে তাদের ধর্মীয় উপাসনালয় পাহারা দেওয়ার বিধান ইসলামী সংস্কৃতি ও আধুনিক সংস্কৃতি অসুস্থতা এবং প্রচণ্ড শারীরিক ক্লান্তির কারণে ঘুমিয়ে যাওয়ার ফলে ইশার সালাত পড়া না হলে তা কি পরের দিন কি কাজা করা যাবে? জীবনের যে কোনও ক্ষেত্রে সফলতা লাভের জন্য করণীয়, আমল ও দুআ প্রত্যেক জুমার দিন ১ কোটি ৪৪ লক্ষ জাহান্নামিকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া সংক্রান্ত হাদিসটি কি সহিহ?? জুমার নামায পড়তে না পারলে করণীয় কি?? ইসলামের দৃষ্টিতে সৃষ্টির সেবা এবং পরোপকারের মর্যাদা কী?

সালাতে কাতার সোজা করার গুরুত্ব

Kaji Asad
  • আপডেটের সময়: সোমবার, ৮ মার্চ, ২০২১
  • ১২৯ বার

সালাতে কাতার সোজা করার গুরুত্ব এবং সালাত রত অবস্থায় কাতার থেকে এগিয়ে বা পিছিয়ে গেলে করণীয়
▬▬▬◈◉◈▬▬▬
প্রশ্ন: সালাতে কাতার সোজা করার গুরুত্ব কতটুকু এবং সালাত রত অবস্থায় কাতার থেকে এগিয়ে বা পিছিয়ে গেলে কী করণীয়?
উত্তর:
◈ সালাতে কাতার সোজা করার গুরুত্ব অপরিসীম। তাই রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ বিষয়ে অত্যন্ত গুরুত্ব দিতেন। তিনি কাতারে বক্রতা মুসল্লিদের অন্তরের মাঝে বক্রতা ও পারস্পারিক মতানৈক্য সৃষ্টির কারণ হিসেবে হাদিসে উল্লেখ করেছেন।

– আবু মাসঊদ আনসারি রা. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাতের শুরুতে আমাদের কাঁধগুলিতে হাত দিয়ে পরস্পরে মিলিয়ে দিতেন এবং বলতেন,
اسْتَوُوا وَلاَ تَخْتَلِفُوا فَتَخْتَلِفَ قُلُوبُكُمْ
“তোমরা কাতার সোজা কর, বিভক্ত হয়ে দাঁড়িয়ো না। তাতে তোমাদের অন্তরগুলি বিভক্ত হয়ে যাবে।” [মুত্তাফাক্ব আলাইহি, মিশকাত হা/১০৮৮, ‘কাতার সোজা করা’ অনুচ্ছেদ-২৪।

– বুখারির অন্য বর্ণনায় এসেছে
أَقِيْمُوْا صُفُوْفَكُمْ وَ تَرَاصُّوْا
“তোমরা কাতার সোজা কর এবং পরস্পরে ভালভাবে (কাঁধ ও পা) মিলাও’। [বুখারি হা/৭১৯, আযান অধ্যায়-১০, অনুচ্ছেদ-৭২; ঐ, মিশকাত হা/১০৮৬ ‘কাতার সোজা করা’ অনুচ্ছেদ-২৪; মির‘আত ৪/৪।]

◈ কাতার সোজা করাকে সালাত কায়েমের অংশ হিসেবে উল্লেখ করা হয়েছে।

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন,
سَوُّوا صُفُوفَكُمْ فَإِنَّ تَسْوِيَةَ الصُّفُوفِ مِنْ إِقَامَةِ الصَّلاَةِ
“তোমরা কাতার সোজা কর, কেননা কাতার সোজা করা সালাত প্রতিষ্ঠার অন্তর্ভুক্ত।” [মুত্তাফাক্ব ‘আলাইহি, মিশকাত হা/১০৮৭, ‘কাতার সোজা করা’ অনুচ্ছেদ-২৪।]

সুতরাং সালাত রত অবস্থায় কোনও মুসল্লি যদি বুঝতে পারে যে, সে অসতর্কতা বশত: কাতার থেকে একটু সামনে বা পেছনে সরে গেছে তাহলে সে তৎক্ষণাৎ সরে এসে কাতার সোজা করে নিবে এবং সতর্ক হবে যেন, আগামীতে কাতার থেকে আগে-পিছে সরে না যায়। আল্লাহু আলাম।

▬▬▬◈◉◈▬▬▬
উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
দাঈ, জুবাইল দাওয়াহ সেন্টার, সৌদি আরব

এই পোষ্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও পোস্ট...

© সমস্ত অধিকার সংরক্ষিত avasmultimedia.com ২০১৯-২০২২ ‍

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8e8f5ec91b89d09705d5