তাওহীদের খাদেম ও বর্তামান জমঈতে আহলে হাদিসের জেনারেল সেক্রেটারি শহীদুল্লাহ খান মাদানীর ডক্টরেট ডিগ্রি অর্জন।
মাদরাসা মুহাম্মাদীয়া আরাবীয়া; এরপর ইসলামী বিশ্ববিদ্যালয় মাদীনাহ মুনাওয়ারাহ; ইসলামী বিশ্ববিদ্যালয়, কুস্টিয়া- দীর্ঘ পরিভ্রমণ। সমাজের মঞ্চ কিংবা আন্তর্জাতিক পরিমণ্ডল; সর্বত্রই যিনি এগিয়েছেন তাওহীদের দাওয়াত নিয়ে। বাংলাদেশ কিংবা সৌদি আরব; দুবাই কিংবা মালদ্বীপ; মালেশিয়া, যে মণ্ডলেই গেছেন, তাওহীদের দাওয়াত পৌঁছাতে চেষ্টা করে যাচ্ছেন অবিরাম।
সেই আলেমে দ্বীন, আমাদের পরম আপনজন শ্রদ্ধীয় শাইখ মুহাম্মাদ শহীদুল্লাহ খান মাদানী হাফিযাহুল্লাহ অর্জন করলেন পিএইচডি ডিগ্রি।
এখানেও তাওহীদকেই প্রাধান্য দিয়ে। সমাজের একটা শ্রেণী যারা সর্বজন শ্রদ্ধেয় ইমাম আবু হানীফা রহিমাহুল্লাহর আক্বীদার জ্ঞান ও অবদান নিয়ে প্রশ্ন তোলে, এমনকি যারা তাঁকে আকাশচুম্বী প্রশংসায় ভাষায়, তারাও তাঁর থেকে আক্বীদা গ্রহণ করে না, সেই সমস্ত মানুষদের জন্যও ছিল শাইখ শহীদুল্লাহ খান মাদানী হাফিযাহুল্লাহর এই গবেষণা অসাধারণ জবাব!
ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ায় ১৯-০২-২০২১ তারিখে অনুষ্ঠিত ২৫০ তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী শাইখ মুহাম্মাদ শহীদুল্লাহ খান মাদানীকে “ইলমুত তাওহীদ-এ ইমাম আবু হানীফা (র.)-এর অবদান” শীর্ষক অভিসন্দর্ভের জন্য পিএইচ.ডি. ডিগ্রি প্রদান করা হয়।
তিনি প্রফেসর ড. আ.খ. ম. ওয়ালী উল্লাহ এর তত্তাবধানে গবেষণা সম্পন্ন করেন।
তিনি বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস এর বর্তমান সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন। সেই সাথে ঐতিহাসিক বিদ্যাপীঠ মাদরাসাতুল হাদীস, নাজিরাবাজারের অধ্যক্ষ শাইখ ড. মুহাম্মাদ শহীদুল্লাহ খান মাদানী হাফিযাহুল্লাহ।

আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। আভাস মাল্টিমিডিয়া.কম এ ওয়েবসাইটটি সম্পূর্ণরূপে বিশুদ্ধ ঈমান ও আমলের দাওয়াতী ওয়েবসাইট। এটি সম্পূর্ণ ব্যাক্তিগত উদ্যোগে পরিচালিত এবং কোন প্রকার দল / সংগঠনের অন্তর্ভুক্ত নয়। আমাদের আক্বীদাহ আহলুস সুন্নাহ ওয়াল জামা‘আতের আক্বীদাহ। আমাদের মানহাজ সালাফে সালেহীনদের মানহাজ। আমাদের দাওয়াত শিরকমুক্ত, কুফরমুক্ত, নিফাক্বমুক্ত ও বিদ‘আতমুক্ত ঈমান ও আমলের উপর প্রতিষ্ঠিত। তাওহীদ ও সুন্নাত ভিত্তিক ঈমান ও আমল গড়ে তোলাই আমাদের লক্ষ্য।


Leave a Reply