1. admin@jplivetv5.jphostbd.net : jplivetv5 : Kaji Asad Bin Romjan
  2. lucienne@loanme.loan : alexandriakanode :
  3. weapon@eflteachertraining.com : emiliowilks62 :
  4. suzannekasey@quelbroker.com : jeffersonthorp0 :
  5. blame@mailmanila.com : rafaelrodger252 :
  6. meredithdevries8080@wwjmp.com : rlfmyles35 :
  7. cally@linkbuildingtools.club : susannegreenham :
  8. shanegooden@yahoo.com : tomokotolbert3 :
  9. karmajame@quelbroker.com : uybsven242711 :
  10. eudorawuckert1673@mailcase.email : valeriecaballero :
  11. serve@tony-ng.com : yvjlatoya5263 :
  12. so.digweedmillerpiper@yahoo.com : zacherytrower :
হাসপাতাল থেকে শায়খ আহমাদুল্লাহর বার্তা - jplivetv5.jphostbd.net
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
হিন্দুদের পূজায় অংশ গ্রহণ, পূজার কোনও উপকরণ বিক্রয় করা বা ভাড়া দেওয়া অথবা পূজা পালনে সাহায্য-সহযোগিতা করার বিধান মুসলিমদের জন্য বিধর্মীদের ধর্মীয় উৎসব ও পূজা-পার্বণে অংশগ্রহণ হারাম হওয়ার দশ কারণ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং আয়েশা রা.-এর মাঝে ভালবাসার বন্ধন “উটের রশির গিঁটের মতো মজবুত” সংক্রান্ত হাদিসটি বানোয়াট কাফিরদের উৎসবে তাদের ধর্মীয় উপাসনালয় পাহারা দেওয়ার বিধান ইসলামী সংস্কৃতি ও আধুনিক সংস্কৃতি অসুস্থতা এবং প্রচণ্ড শারীরিক ক্লান্তির কারণে ঘুমিয়ে যাওয়ার ফলে ইশার সালাত পড়া না হলে তা কি পরের দিন কি কাজা করা যাবে? জীবনের যে কোনও ক্ষেত্রে সফলতা লাভের জন্য করণীয়, আমল ও দুআ প্রত্যেক জুমার দিন ১ কোটি ৪৪ লক্ষ জাহান্নামিকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া সংক্রান্ত হাদিসটি কি সহিহ?? জুমার নামায পড়তে না পারলে করণীয় কি?? ইসলামের দৃষ্টিতে সৃষ্টির সেবা এবং পরোপকারের মর্যাদা কী?

হাসপাতাল থেকে শায়খ আহমাদুল্লাহর বার্তা

প্রতিবেদকের নাম:
  • আপডেটের সময়: শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০২১
  • ১৩৯ বার
আলহামদু লিল্লাহ আমাদের সবার প্রিয় শায়খ আহমাদুল্লাহ (হাফিযাহুল্লাহ)-এর শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো। হাসপাতাল থেকে তিনি একটি ভয়েস মেসেজ পাঠিয়েছেন। সবার জ্ঞাতার্থে ভয়েস মেসেজের লিখিত রূপ তুলে ধরছি। —অ্যাডমিন
——————————————————
“আস-সালামু আলাইকুম।
আলহামদু লিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি এখন অনেকটাই সুস্থবোধ করছি। শ্বাসকষ্ট কমেছে। তবে ভাইরাসের সংক্রমণ জনিত কারণে ফুসফুসের যে ক্ষতি হয়েছে, তার চিকিৎসা চলছে। চিকিৎসকদের পরামর্শে ঔষধ সেবন করছি। তাঁরা আশা প্রকাশ করেছেন, ইন শা আল্লাহ সেরে উঠতে পারব। আরো তিনদিন ঔষধ সেবনের পর পুনরায় পরীক্ষা করা হবে। তখন ইন শা আল্লাহ ফুসফুসের অবস্থা পুরোপুরি জানা যাবে। তাঁরা বিশ্রাম নেয়ার জন্য পরামর্শ দিয়েছেন। হালকা কাশি আছে। অনিদ্রায় ভুগছি, খাবারের চাহিদা অনেক কম, শরীর বেশ দুর্বল। তবে আলহামদু লিল্লাহ মানসিকভাবে ভালো আছি।
আমি জেনেছি যে, আমি অসুস্থ হওয়ার পর আপনারা অনেকে আমার জন্য দোয়া করেছেন, উৎকণ্ঠা প্রকাশ করেছেন, খোঁজ-খবর নিয়েছেন— আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ আপনাদেরকে উত্তম বিনিময় দান করুন। আপনারা যে আমাকে এত ভালোবাসেন, এটা জেনে আমি আশ্চর্য হয়েছি। আপনাদের জন্য দোয়া করা ছাড়া আপনাদের এই ভালোবাসার যথার্থ প্রতিদান দেয়ার ক্ষমতা আমার নেই। আপনাদের দোয়া ও ভালোবাসা আমার দায়িত্ব আরো বাড়িয়ে দিয়েছে। আমি জানি না, কতটুকু দায়িত্ব পালন করতে পারব। আল্লাহ তাওফিক দান করুন।
বিপদ ও অসুস্থতা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। মাঝেমধ্যে আল্লাহ তায়ালা বিপদ ও অসুস্থতা দিয়ে বান্দাকে পরীক্ষা করেন। পরীক্ষায় উত্তীর্ণ হয় তারাই, যারা ধৈর্য ধারণ করেন। আমিও এরকম একটি পরীক্ষার সম্মুখীন হয়েছি। আপনারা দোয়া করবেন, আমি যেন এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি।
সবার প্রতি আমার আহ্বান, যথাসম্ভব সবাই সতর্ক থাকবেন ও স্বাস্থ্যবিধি মেনে চলবেন। তবে সবসময় ভরসা রাখবেন আল্লাহর ওপর। আল্লাহ ছাড়া আর কোনো উদ্ধারকর্তা ও পরিত্রাতা নেই। আপনরা ইতোমধ্যে অনেকেই হয়ত জেনেছেন, আমার পরিবারের আরো তিনজন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। আমার জন্য এবং আমাদের পরিবারের জন্য সবাই দোয়া করবেন। এই সময়ে দোয়া-ই অনেক বড় দাওয়াই।
সবাইকে অনুরোধ করব, ফোন না করার জন্য। সকল আপডেট আমার এই পেইজে জানানো হবে। একান্ত কথা বলতে হলে ফাউন্ডেশনের নম্বরে কল করবেন। কারণ কথা বলা আমার জন্য পুরোপুরি নিষিদ্ধ। আপনারা আমাদেরকে ভালোবাসেন, জানি; কিন্তু আমরা এখন কল রিসিভ করার অবস্থায় নেই। আল্লাহ আপনাদের কল্যাণ করুন।”

এই পোষ্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও পোস্ট...

© সমস্ত অধিকার সংরক্ষিত avasmultimedia.com ২০১৯-২০২২ ‍

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8e8f5ec91b89d09705d5