1. admin@jplivetv5.jphostbd.net : jplivetv5 : Kaji Asad Bin Romjan
  2. lucienne@loanme.loan : alexandriakanode :
  3. weapon@eflteachertraining.com : emiliowilks62 :
  4. suzannekasey@quelbroker.com : jeffersonthorp0 :
  5. blame@mailmanila.com : rafaelrodger252 :
  6. meredithdevries8080@wwjmp.com : rlfmyles35 :
  7. cally@linkbuildingtools.club : susannegreenham :
  8. shanegooden@yahoo.com : tomokotolbert3 :
  9. karmajame@quelbroker.com : uybsven242711 :
  10. eudorawuckert1673@mailcase.email : valeriecaballero :
  11. serve@tony-ng.com : yvjlatoya5263 :
  12. so.digweedmillerpiper@yahoo.com : zacherytrower :
জুমার আগে ও পরে কয় রাকাত সুন্নত নামাজ (কাবলাল জুমা ও বাদাল জুমা) পড়তে হয়? - jplivetv5.jphostbd.net
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
হিন্দুদের পূজায় অংশ গ্রহণ, পূজার কোনও উপকরণ বিক্রয় করা বা ভাড়া দেওয়া অথবা পূজা পালনে সাহায্য-সহযোগিতা করার বিধান মুসলিমদের জন্য বিধর্মীদের ধর্মীয় উৎসব ও পূজা-পার্বণে অংশগ্রহণ হারাম হওয়ার দশ কারণ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং আয়েশা রা.-এর মাঝে ভালবাসার বন্ধন “উটের রশির গিঁটের মতো মজবুত” সংক্রান্ত হাদিসটি বানোয়াট কাফিরদের উৎসবে তাদের ধর্মীয় উপাসনালয় পাহারা দেওয়ার বিধান ইসলামী সংস্কৃতি ও আধুনিক সংস্কৃতি অসুস্থতা এবং প্রচণ্ড শারীরিক ক্লান্তির কারণে ঘুমিয়ে যাওয়ার ফলে ইশার সালাত পড়া না হলে তা কি পরের দিন কি কাজা করা যাবে? জীবনের যে কোনও ক্ষেত্রে সফলতা লাভের জন্য করণীয়, আমল ও দুআ প্রত্যেক জুমার দিন ১ কোটি ৪৪ লক্ষ জাহান্নামিকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া সংক্রান্ত হাদিসটি কি সহিহ?? জুমার নামায পড়তে না পারলে করণীয় কি?? ইসলামের দৃষ্টিতে সৃষ্টির সেবা এবং পরোপকারের মর্যাদা কী?

জুমার আগে ও পরে কয় রাকাত সুন্নত নামাজ (কাবলাল জুমা ও বাদাল জুমা) পড়তে হয়?

কাজী আসাদ বিন রমজান
  • আপডেটের সময়: বুধবার, ২৭ জুলাই, ২০২২
  • ৮২ বার
প্রসঙ্গ: কাবলাল জুমা ও বাদাল জুমা
প্রশ্ন: জুমার আগে ও পরে কয় রাকাত সুন্নত নামাজ (কাবলাল জুমা ও বাদাল জুমা) পড়তে হয়?
উত্তর
🔸 জুমার নামাজ দুই রাকাত ফরজ। এর আগে দু রাকাত-দু রাকাত করে যত খুশি পড়া যায়। কাবলাল জুমা (জুমার আগে) চার রাকাত সুন্নত পড়তেই হবে এমন কোন বাধ্যবাধকতা নেই।
🔸 যদি কেউ আগে ভাগে মসজিদে আসে তাহলে প্রথমে দু রাকাত তাহিয়াতুল মসজিদ পড়বে তারপর সাধ্যানুযায়ী দু রাকাত দু রাকাত করে সুন্নত পড়তে থাকবে আল্লাহ যতটকু তাওফিক দান করেন।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন,
مَنْ اغْتَسَلَ يَوْمَ الْجُمُعَةِ ، وَتَطَهَّرَ بِمَا اسْتَطَاعَ مِنْ طُهْرٍ ، ثُمَّ ادَّهَنَ أَوْ مَسَّ مِنْ طِيبٍ ، ثُمَّ رَاحَ فَلَمْ يُفَرِّقْ بَيْنَ اثْنَيْنِ ، فَصَلَّى مَا كُتِبَ لَهُ ، ثُمَّ إِذَا خَرَجَ الْإِمَامُ أَنْصَتَ ، غُفِرَ لَهُ مَا بَيْنَهُ وَبَيْنَ الْجُمُعَةِ الْأُخْرَى
“যে ব্যক্তি জুমার দিন যথা নিয়মে গোসল করে, দাঁত পরিষ্কার করে, খোশবূ থাকলে তা ব্যবহার করে, তার সবচেয়ে সুন্দর পোশাক পরে। অতঃপর (মসজিদে) যায়- নামাজিদের ঘাড় ডিঙিয়ে আগে যায় না। অতঃপর আল্লাহ যতটুকু চান ততটুকু নামাজ পড়ে। তারপর ইমাম উপস্থিত হলে নীরব ও নিশ্চুপ থাকে এবং নামাজ শেষ না হওয়া পর্যন্ত কোন কথা বলে না, সে ব্যক্তির এ কাজ এই জুমুআহ থেকে অপর জুমার মধ্যবর্তীকালে কৃত পাপের কাফফারা হয়ে যায়।” [আহমদ, মুসনাদ, ইবনে মাজাহ]
ইবনে তাইমিয়া রাহ. বলেন,
وَهَذَا هُوَ الْمَأْثُورُ عَنْ الصَّحَابَةِ ، كَانُوا إذَا أَتَوْا الْمَسْجِدَ يَوْمَ الْجُمُعَةِ يُصَلُّونَ مِنْ حِينِ يَدْخُلُونَ مَا تَيَسَّرَ ، فَمِنْهُمْ مَنْ يُصَلِّي عَشْرَ رَكَعَاتٍ ، وَمِنْهُمْ مَنْ يُصَلِّي اثْنَتَيْ عَشْرَةَ رَكْعَةً ، وَمِنْهُمْ مَنْ يُصَلِّي ثَمَانِ رَكَعَاتٍ ، وَمِنْهُمْ مَنْ يُصَلِّي أَقَلَّ مِنْ ذَلِكَ “.
انتهى من “مجموع الفتاوى” (24/ 189) .
“সাহাবিদের থেকে বর্ণিত হয়েছে যে, তারা জুমার দিন যখন মসজিদে যেতেন তখন মসজিদে প্রবেশের পর যথাসাধ্য সালাত পড়তেন। কেউ পড়তেন দশ রাকাত, কেউ পড়তেন বারো রাকাত, কেউ পড়তেন আট রাকাত আর কেউ পড়তেন তার চেয়ে কম।” (মাজমুউুল ফাতাওয়া ২৪/১৮৯)
🔸 ইমাম খুতবা দেওয়া অবস্থায় কেউ যদি মসজিদে আসে তাহলে কেবল দু রাকাত দুখুলুল মসজিদ/তাহিয়াতুল মসজিদ পড়বে। তারপর মনোযোগ সহকারে খুতবা শুনবে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
إذا جاء أحدكم والإمام يخطب – أو قد خرج – فليصلِّ ركعتين -متفق عليه
“তোমাদের কেউ যখন ইমাম সাহেব খুতবা দেওয়ার সময় জুমার সালাতে উপস্থিত হয় তখন সে সংক্ষেপে দু রাকাত সালাত আদায় করে নেয়।” [সহীহ বুখারী, নফল নামাজ অধ্যায় ও মুসলিম, অধ্যায়: জুমার নামাজ]
🔸 জুমার নামাজের পরে (বাদাল জুমা) কেউ যদি মসজিদেই সুন্নাত পড়তে চায় তাহলে চার রাকাত পড়ার কথা বর্ণিত হয়েছে।
عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال : إِذَا صَلَّى أَحَدُكُمْ الْجُمُعَةَ فَلْيُصَلِّ بَعْدَهَا أَرْبَعًا رواه مسلم (881)
আর বাড়িতে গিয়ে পড়লে দুই রাকাত পড়ার কথা এসেছে। রাসূল সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জুমার নামাজের পরে বাড়িতে গিয়ে দুই রাকাত সুন্নাত পড়তেন।
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رضي الله عنهما أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم : كَانَ لاَ يُصَلِّى بَعْدَ الْجُمُعَةِ حَتَّى يَنْصَرِفَ ، فَيُصَلِّى رَكْعَتَيْنِ رواه البخاري (937) ، ومسلم (882) .
[বুখারী ও মুসলিম]
মোটকথা, উপরোক্ত হাদিস সমূহের আলোাকে কেউ যদি জুমার পরে মসজিদে সুন্নত পড়তে চায় তাহলে চার রাকাত পড়বে আর বাড়িতে গিয়ে পড়তে চাইলে দু রাকাত পড়বে। এটাই সৌদি আরবের স্থায়ী ফতোয়া কমিটির অভিমত। আল্লাহু আলাম
▬▬▬ ◈◉◈▬▬▬
উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল মাদানী।
লিসান্স, মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়, সউদী আরব।
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সউদী আরব।

এই পোষ্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও পোস্ট...

© সমস্ত অধিকার সংরক্ষিত avasmultimedia.com ২০১৯-২০২২ ‍

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8e8f5ec91b89d09705d5