1. admin@jplivetv5.jphostbd.net : jplivetv5 : Kaji Asad Bin Romjan
  2. lucienne@loanme.loan : alexandriakanode :
  3. weapon@eflteachertraining.com : emiliowilks62 :
  4. suzannekasey@quelbroker.com : jeffersonthorp0 :
  5. blame@mailmanila.com : rafaelrodger252 :
  6. meredithdevries8080@wwjmp.com : rlfmyles35 :
  7. cally@linkbuildingtools.club : susannegreenham :
  8. shanegooden@yahoo.com : tomokotolbert3 :
  9. karmajame@quelbroker.com : uybsven242711 :
  10. eudorawuckert1673@mailcase.email : valeriecaballero :
  11. serve@tony-ng.com : yvjlatoya5263 :
  12. so.digweedmillerpiper@yahoo.com : zacherytrower :
শয়তানী ওয়াসওয়াসা (কুমন্ত্রণা) এবং সন্দেহ রোগ কি এবং কেন? এ থেকে বাঁচার উপায় কি? - jplivetv5.jphostbd.net
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
হিন্দুদের পূজায় অংশ গ্রহণ, পূজার কোনও উপকরণ বিক্রয় করা বা ভাড়া দেওয়া অথবা পূজা পালনে সাহায্য-সহযোগিতা করার বিধান মুসলিমদের জন্য বিধর্মীদের ধর্মীয় উৎসব ও পূজা-পার্বণে অংশগ্রহণ হারাম হওয়ার দশ কারণ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং আয়েশা রা.-এর মাঝে ভালবাসার বন্ধন “উটের রশির গিঁটের মতো মজবুত” সংক্রান্ত হাদিসটি বানোয়াট কাফিরদের উৎসবে তাদের ধর্মীয় উপাসনালয় পাহারা দেওয়ার বিধান ইসলামী সংস্কৃতি ও আধুনিক সংস্কৃতি অসুস্থতা এবং প্রচণ্ড শারীরিক ক্লান্তির কারণে ঘুমিয়ে যাওয়ার ফলে ইশার সালাত পড়া না হলে তা কি পরের দিন কি কাজা করা যাবে? জীবনের যে কোনও ক্ষেত্রে সফলতা লাভের জন্য করণীয়, আমল ও দুআ প্রত্যেক জুমার দিন ১ কোটি ৪৪ লক্ষ জাহান্নামিকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া সংক্রান্ত হাদিসটি কি সহিহ?? জুমার নামায পড়তে না পারলে করণীয় কি?? ইসলামের দৃষ্টিতে সৃষ্টির সেবা এবং পরোপকারের মর্যাদা কী?

শয়তানী ওয়াসওয়াসা (কুমন্ত্রণা) এবং সন্দেহ রোগ কি এবং কেন? এ থেকে বাঁচার উপায় কি?

প্রতিবেদকের নাম:
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
  • ৭৮ বার
শয়তানী ওয়াসওয়াসা (কুমন্ত্রণা) এবং সন্দেহ রোগ কি এবং কেন? এ থেকে বাঁচার উপায় কি?
————————
উত্তর: ওয়াসওয়াসা হল, ইবাদতে বিঘ্ন সৃষ্টি করার জন্য বা পাপ ও অন্যায় কাজে প্ররোচিত করার জন্য শয়তানের পক্ষ থেকে অন্তরে কুমন্ত্রণা।
আল্লাহ তাআলা বলেন:
مِن شَرِّ الْوَسْوَاسِ الْخَنَّاسِ الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ
“তার অনিষ্ট থেকে (আশ্রয় প্রার্থনা করছি), যে কুমন্ত্রণা দেয় ও আত্নগোপন করে, যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে।” (সূরা নাস: ৪ ও ৫)
সে মানুষকে সরাসরি পথভ্রষ্ট করতে ব্যর্থ হয়ে এই কুমন্ত্রণা দেয়ার গোপন পন্থা অবলম্বন করে।
ওযু, গোসল, পাক-পবিত্রতা, সালাত, সিয়াম ইত্যাদিতে শয়তান কুমন্ত্রণা দিয়ে মুমিনকে ইবাদতের ব্যাপারে বিরক্ত করতে চায় এবং এর মাধ্যমে তার ইবাদতে বিঘ্ন সৃষ্টি করতে চায়।
অনুরূপভাবে শয়তান মানুষের হৃদয় পটে খারাপ কাজের কুমন্ত্রণা দেয়। মন্দ কাজকে ভালো কাজ হিসেবে সুশোভিত করে তুলে ধরে। তখন দুর্বল ইমানদার ব্যক্তি তার এই কুমন্ত্রণালয়ের মায়াজালে আটকে পড়ে পাপের পথে পা বাড়ায়। এভাবে সে ক্রমান্বয়ে শয়তানের পথে চলতে শুরু করে।
তাই মুমিন ব্যক্তির করণীয় হল, শয়তানের ওয়াসওয়াসা বা কুমন্ত্রণা টের পেলে সাথে সাথেই ‘আউযুবিল্লাহি মিনাশ শায়তানির রাজীম’ অর্থ: আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি-পাঠ করবে। আল্লাহ তাআলা বলেন:
وَإِمَّا يَنزَغَنَّكَ مِنَ الشَّيْطَانِ نَزْغٌ فَاسْتَعِذْ بِاللَّـهِ ۚ
“আর যদি শয়তানের প্ররোচনা তোমাকে প্ররোচিত করে, তাহলে আল্লাহর আশ্রয় প্রার্থনা করো।” (সূরা আরাফ: ২০০)
আর তার কুমন্ত্রণার দিকে বেশি মনোযাোগ না দিয়ে আল্লাহর আদেশ-নিষেধ পালন অব্যাহত রাখবে, বরং শয়তানের বিপরীত কাজ করবে, আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করবে এবং দুয়া ও জিকির সমূহের প্রতি মনোযোগী হবে।
আর শয়তান কাফেরদের যেভাবে খুশি সেভাবে ঘুরাতে পারে। কারণ সে তাদেরকে সরাসরি তার নিয়ন্ত্রণে রাখে। কিন্তু মুমিন ব্যক্তিকে সরাসরি না পেরে ওয়াসওয়াসার মত গোপন পন্থা অবলম্বন করে।
তবে পার্থিব সব বিষয়ে, সব কাজে সন্দেহ পোষণ করা একটি মানসিক রোগ। এটি যে কারো হতে পারে। এর জন্য মানসিক বিশেষজ্ঞের পরামর্শ নেয়া দরকার।
আল্লাহু আলাম
———————
উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল মাদানি
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার সৌদি আরব

এই পোষ্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও পোস্ট...

© সমস্ত অধিকার সংরক্ষিত avasmultimedia.com ২০১৯-২০২২ ‍

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8e8f5ec91b89d09705d5