1. admin@jplivetv5.jphostbd.net : jplivetv5 : Kaji Asad Bin Romjan
  2. lucienne@loanme.loan : alexandriakanode :
  3. weapon@eflteachertraining.com : emiliowilks62 :
  4. suzannekasey@quelbroker.com : jeffersonthorp0 :
  5. blame@mailmanila.com : rafaelrodger252 :
  6. meredithdevries8080@wwjmp.com : rlfmyles35 :
  7. cally@linkbuildingtools.club : susannegreenham :
  8. shanegooden@yahoo.com : tomokotolbert3 :
  9. karmajame@quelbroker.com : uybsven242711 :
  10. eudorawuckert1673@mailcase.email : valeriecaballero :
  11. serve@tony-ng.com : yvjlatoya5263 :
  12. so.digweedmillerpiper@yahoo.com : zacherytrower :
গ্রাহককে এক লক্ষ টাকার মালামাল দিয়ে কিস্তিতে এক লক্ষ দশ হাজার নেয়া-এটা কি সুদ? - jplivetv5.jphostbd.net
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
হিন্দুদের পূজায় অংশ গ্রহণ, পূজার কোনও উপকরণ বিক্রয় করা বা ভাড়া দেওয়া অথবা পূজা পালনে সাহায্য-সহযোগিতা করার বিধান মুসলিমদের জন্য বিধর্মীদের ধর্মীয় উৎসব ও পূজা-পার্বণে অংশগ্রহণ হারাম হওয়ার দশ কারণ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং আয়েশা রা.-এর মাঝে ভালবাসার বন্ধন “উটের রশির গিঁটের মতো মজবুত” সংক্রান্ত হাদিসটি বানোয়াট কাফিরদের উৎসবে তাদের ধর্মীয় উপাসনালয় পাহারা দেওয়ার বিধান ইসলামী সংস্কৃতি ও আধুনিক সংস্কৃতি অসুস্থতা এবং প্রচণ্ড শারীরিক ক্লান্তির কারণে ঘুমিয়ে যাওয়ার ফলে ইশার সালাত পড়া না হলে তা কি পরের দিন কি কাজা করা যাবে? জীবনের যে কোনও ক্ষেত্রে সফলতা লাভের জন্য করণীয়, আমল ও দুআ প্রত্যেক জুমার দিন ১ কোটি ৪৪ লক্ষ জাহান্নামিকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া সংক্রান্ত হাদিসটি কি সহিহ?? জুমার নামায পড়তে না পারলে করণীয় কি?? ইসলামের দৃষ্টিতে সৃষ্টির সেবা এবং পরোপকারের মর্যাদা কী?

গ্রাহককে এক লক্ষ টাকার মালামাল দিয়ে কিস্তিতে এক লক্ষ দশ হাজার নেয়া-এটা কি সুদ?

প্রতিবেদকের নাম:
  • আপডেটের সময়: বুধবার, ৩০ জুন, ২০২১
  • ৯৫ বার
ইসলামী ব্যাংকের কৌশল: গ্রাহককে এক লক্ষ টাকার মালামাল দিয়ে কিস্তিতে এক লক্ষ দশ হাজার নেয়া-এটা কি সুদ?
প্রশ্ন: ইসলামী ব্যাংকের নতুন কৌশল হল: তারা ব্যবসায়ীদেরকে এক লক্ষ টাকার মালামাল দেবে। বিনিময়ে এক লক্ষ দশ হাজার নিবে। এটা কি সুদ হবে না?
উত্তর:
এটা ইসলামি ব্যাংকের নতুন কৌশল নয় বরং অনেক আগে থেকেই তারা এ পলিসি অনুসরণ করে।
যাহোক, এটা সুদ নয় বরং ব্যবসা। কারণ তারা এক লক্ষ টাকার পণ্য/ মালামাল গ্রাহকের কাছে এক লক্ষ দশ হাজার টাকা দাম ধরে বাকিতে বিক্রয় করে। পরবর্তীতে গ্রহীতা উক্ত মালামাল বিক্রয় করে কিস্তিতে দাম পরিশোধ করে। এর মাধ্যমে ব্যাংক দশ হাজার লাভ করে।
শরিয়তে এতে কোনও আপত্তি নাই। এটা হালাল ব্যবসা।
কিন্তু যদি তারা গ্রহীতাকে সরাসরি এক লক্ষ টাকা ঋণ দিয়ে তার বিনিময়ে দশ হাজার অতিরিক্ত নেয় তাহলে তা সুদ বলে গণ্য হবে। কেননা সুদের পরিচয়ে ইসলামের সর্বসম্মত একটি মূলনীতি হল,
القرض الذي يؤدي إلى نفع مشترط للمقرض؛ فهو ربا
“ঋণ দানকারীর শর্তসাপেক্ষ সুবিধার ফলস্বরূপ ঋণকে সুদ বলে।”
অর্থাৎ ঋণদাতার সাথে যদি এ মর্মে শর্ত থাকে যে, ঋণের বিনিময়ে সে ফায়দা/সুবিধা গ্রহণ করবে বা তাকে ফায়দা/সুবিধা দেয়া হবে তাহলে তা সুদ বলে গণ্য হবে।
এ ব্যাপারে একটি হাদিস রয়েছে। তা হল,
كل قرض جر منفعة فهو ربا
“প্রতিটি ঋণ যা সুবিধা/লাভ দেয় তা রিবা (সুদ)।” এ হাদিসটি সনদের বিচারে দুর্বল হলেও এর মর্মার্থটা সঠিক। [আশ শারহুল মুমতি ৯/১০৮-১০৯]
অনুরূপভাবে পণ্য কিনে দেয়ার প্রক্রিয়াটি যদি কেবল কাগজ-কলমে সংঘটিত হয়; সরেজমিনে ও বাস্তবিক না হয় (অর্থাৎ কাগজে-কলমে পণ্য ক্রয় করা দেখানো হল কিন্তু বাস্তবে পণ্য ক্রয় না করে গ্রহীতাকে সরাসরি টাকা দিয়ে দেয়া হল) তাহলে তা দু দিক থেকে হারাম হবে: মিথ্যার আশ্রয় নেয়ার পাশাপাশি সুদি কার্যক্রম।
আর একথা স্বতঃসিদ্ধ যে, ইসলামের দৃষ্টিতে ব্যবসা হালাল আর সুদ হারাম (কবিরা গুনাহ)।
আল্লাহ তাআলা বলেন,
الَّذِينَ يَأْكُلُونَ الرِّبَا لَا يَقُومُونَ إِلَّا كَمَا يَقُومُ الَّذِي يَتَخَبَّطُهُ الشَّيْطَانُ مِنَ الْمَسِّ ۚ ذَٰلِكَ بِأَنَّهُمْ قَالُوا إِنَّمَا الْبَيْعُ مِثْلُ الرِّبَا ۗ وَأَحَلَّ اللَّهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبَا ۚ
“যারা সুদ খায়, তারা কিয়ামতে দণ্ডায়মান হবে, যেভাবে দণ্ডায়মান হয় ঐ ব্যক্তি, যাকে শয়তান আসর করে মোহাবিষ্ট করে দেয়। তাদের এ অবস্থার কারণ এই যে, তারা বলেছে: ক্রয়-বিক্রয় ও তো সুদ নেয়ারই মত! অথচ আল্লা’হ তা’আলা ক্রয়-বিক্রয় বৈধ করেছেন এবং সুদ হারাম করেছেন। [সূরা বাকারা: ২৭৫]
মোটকথা, ব্যবসা ও সুদের মধ্যে পার্থক্য বুঝা জরুরি। আল্লাহু আলাম।
আব্দুল্লাহিল হাদী বিন আবদুল জলীল
জুবাইল, সৌদি আরব

এই পোষ্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও পোস্ট...

© সমস্ত অধিকার সংরক্ষিত avasmultimedia.com ২০১৯-২০২২ ‍

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8e8f5ec91b89d09705d5