🚫 হদিসের নামে জালিয়াতি
⭕ ইসমাঈলের ( আ ) গলায় ছুরি চালানাের বানোয়াট ঘটনা।
.
কুরআন কারীমে সূরা সাফফাত ’ – এ মহান আল্লাহ ইবরাহীম ( আ ) কর্তৃক পুত্রকে কুরবানী করতে উদ্যত হওয়ার বিষয় উল্লেখ করেছেন । আল্লাহ বলেন : “ ( ইবরাহীম বলল ) হে আমার প্রতিপালক , আমাকে এক সৎকর্ম পরায়ণ সন্তান দান কর । অতঃপর আমি তাকে এক স্থির – বুদ্ধি পুত্রের সুসংবাদ দিলাম । অতঃপর সে যখন তার পিতার সঙ্গে কাজ করবার মত বয়সে উপনীত হল তখন ইবরাহীম বলল , বস , আমি স্বপ্নে দেখি যে , তােমাকে আমি যবাই করছি , এখন তােমার অভিমত কি বল ? সে বলল , হে আমার পিতা , আপনি যা আদিষ্ট হয়েছেন তাই করুন । আল্লাহ ইচ্ছা করলে আপনি আমাকে ধৈর্যশীল পাবেন । যখন তারা উভয়ে আনুগত্য প্রকাশ করল এবং ইবরাহীম তার পুত্রকে কাত করে শায়িত করল , তখন আমি তাকে আহ্বান করে বললাম , হে ইবরাহীম , তুমি তাে স্বপ্নাদেশ সত্যই পালন করলে । এভাবেই আমি সৎকর্ম পরায়ণদিগকে পুরস্কৃত করে থাকি । ”
⭕ সূরা ( ৩৭ ) সাফফাত : ১০০-১০৫ আয়াত ।
প্রচলিত মিথ্যা হাদীস ও ভিত্তিহীন কথা এখানে বিষয়টি অত্যন্ত সুস্পষ্টভাবে বলা হয়েছে । কিন্তু তা সত্ত্বেও অনেক মিথ্যা ও কুরআন – হাদীসের বর্ণনার বিপরীত কথা হাদীস ও তাফসীর হিসাবে প্রচলিত ।
➡️ কয়েকটি বিষয়ের দিকে পাঠকের দৃষ্টি আকর্ষণ করছি ।
( ১ ) কুরআন কারীমে সুস্পষ্ট উল্লেখ করা হয়েছে যে , ইবরাহীম তার পুত্রকে জবাই করতে স্বপ্নে দেখেছিলেন । আমাদের দেশে প্রচলিত আছে যে , ইবরাহীম স্বপ্নে দেখেন যে , তােমার সবচেয়ে প্রিয় বস্তুকে কুরবানী কর । ‘ এ কথাটি ভিত্তিহীন ; কোনাে সহীহ বা যয়ীফ হাদীসে এরূপ কথা বর্ণিত হয় নি
( ২ ) কুরআনে সুস্পষ্ট উল্লেখ করা হয়েছে যে , ইবরাহীম তাঁর পুত্রকে জানান যে , তিনি তাঁকে জবাই করার স্বপ্ন দেখেছেন । কিন্তু প্রচলিত আছে যে , ইবরাহীম তার স্ত্রীকে ও পুত্রকে দাওয়াত খাওয়া … ইত্যাদি মিথ্যা কথা বলে । ঘর থেকে বের করে নিয়ে যান । … সর্বশেষ তিনি পুত্রকে সত্য কথাটি জানান । এ সকল কথা কোনাে নির্ভরযােগ্য সূত্রে রাসূলুল্লাহ ( সঃ ) থেকে বর্ণিত হয় নি । এ ছাড়া এই কথাগুলাে নবীগণের মর্যাদার খেলাফ । আল্লাহর খলীল তার স্ত্রী ও পুত্রকে কেন মিথ্যা কথা বলবেন ?
( ৩ ) প্রচলিত আছে যে , ইবরাহীম পুত্র ইসমাঈলকে দড়ি দিয়ে ভাল করে বাঁধেন । এরপর শুইয়ে তার গলায় বারংবার ছুরি চালান ….। এগুলাে সবই বানােয়াট ও ভিত্তিহীন কথা । কুরআনে তাে সুস্পষ্টই বলা হচ্ছে যে , জবাই করার প্রস্তুতি নেয়ার সঙ্গে সঙ্গেই আল্লাহর পক্ষ থেকে আহ্বান এসে যায় । কোনাে ছুরি চালানাের ঘটনা ঘটে নি । হাদীস শরীফেও বর্ণিত হয়েছে । যে , জবাইয়ের প্রস্তুতি নেওয়ার সময়েই আল্লাহর পক্ষ থেকে বিকল্প জানােয়ার প্রদান করা হয়।
⭕ ইবনু কাসীর, তাফসীর ৪/১৬
এ বিষয়ে ত্রয়ােদশ হিজরী শতকের প্রসিদ্ধ সিরিয় মুহাদ্দিস মুহাম্মদ ইবনুস সাইয়িদ দরবেশ হৃত ( ১২৭৬ হি ) বলেন , ইবরাহীম ( আ ) -এর বিষয়ে যে গল্প প্রচলিত আছে যে , তিনি তার পুত্রের গলায় ছুরি চালিয়েছিলেন , কিন্তু কাটে নি … এ গল্পটি জাল , মিথ্যা এবং যিন্দীকদের বানানাে …। ”।
⭕ দরবেশ হূত , আসনাল মাতালিব , পৃ . ২৮৩-২৮৪ ।

আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। আভাস মাল্টিমিডিয়া.কম এ ওয়েবসাইটটি সম্পূর্ণরূপে বিশুদ্ধ ঈমান ও আমলের দাওয়াতী ওয়েবসাইট। এটি সম্পূর্ণ ব্যাক্তিগত উদ্যোগে পরিচালিত এবং কোন প্রকার দল / সংগঠনের অন্তর্ভুক্ত নয়। আমাদের আক্বীদাহ আহলুস সুন্নাহ ওয়াল জামা‘আতের আক্বীদাহ। আমাদের মানহাজ সালাফে সালেহীনদের মানহাজ। আমাদের দাওয়াত শিরকমুক্ত, কুফরমুক্ত, নিফাক্বমুক্ত ও বিদ‘আতমুক্ত ঈমান ও আমলের উপর প্রতিষ্ঠিত। তাওহীদ ও সুন্নাত ভিত্তিক ঈমান ও আমল গড়ে তোলাই আমাদের লক্ষ্য।


Leave a Reply